১ শমূয়েল 6:7 · বাংলা বাইবেল
অতএব সম্প্রতি [কাষ্ঠ] লইয়া এক নূতন শকট নির্ম্মাণ কর, এবং কখনও যোঁয়ালি বহন করে নাই, এমন দুইটী দুগ্ধবতী গাভী লইয়া সেই শকটে যুড়, কিন্তু তাহাদের বৎস, তাহাদের নিকট হইতে ঘরে লইয়া আইস।
Cross references
গণনা 19:2
সদাপ্রভু যে শাস্ত্রীয় বিধি আজ্ঞা করিয়াছেন, তাহা এই, ইস্রায়েল-সন্তানগণকে বল, তাহারা নির্দ্দোষা ও নিষ্কলঙ্কা, যোঁয়ালি বহন করে নাই, এমন এক রক্তবর্ণা গাভী তোমার নিকটে আনুক।
২ শমূয়েল 6:3
পরে তাঁহারা ঈশ্বরের সিন্দুক এক নূতন শকটে চড়াইয়া পাহাড়ে স্থিত অবীনাদবের বাটী হইতে বাহির করিলেন, আর অবীনাদবের পুত্র উষ ও অহিয়ো সেই নূতন শকট চালাইল।
১ ইতিহাস 13:7
পরে তাঁহারা ঈশ্বরের সিন্দুক এক নূতন শকটে উঠাইয়া অবীনাদবের বাটী হইতে বাহির করিলেন, এবং উষঃ ও অহিয়ো ঐ শকট চালাইল।