Home Bibles ১ শমূয়েল 6:16 · বাংলা বাইবেল
১ শমূয়েল 6:16 · বাংলা বাইবেল

তখন পলেষ্টীয়দের সেই পাঁচ জন ভূপাল তাহা দেখিয়া সেই দিবসে ইক্রোণে ফিরিয়া গেলেন।

Cross references

যিহোশূয় 13:3

মিসরের সম্মুখস্থ সীহোর নদী হইতে ইক্রোণের উত্তরসীমা পর্য্যন্ত, যাহা কনানীয়দের অধিকাররূপে গণনীয়; ঘসাতীয়, অস্‌দোদীয়, অস্কিলোনীয়, গাতীয় ও ইক্রোণীয়, পলেষ্টীয়দের এই পাঁচ ভূপালের দেশ,

বিচারকগণ 3:3

পলেষ্টীয়দের পাঁচ ভূপাল, এবং বাল্‌-হর্ম্মোণ পর্ব্বত অবধি হমাতে প্রবেশের পথ পর্য্যন্ত লিবানোন পর্ব্বত-নিবাসী সমস্ত কনানীয়, সীদোনীয় ও হিব্বীয়গণ।

বিচারকগণ 16:5

তাহাতে পলেষ্টীয়দের ভূপালেরা সেই স্ত্রীর নিকটে আসিয়া তাহাকে কহিলেন, তুমি তাহাকে ফুস্‌লাইয়া দেখ, কিসে তাহার এমন মহাবল হয়, ও কিসে আমরা তাহাকে জয় করিয়া ক্লেশ দিবার জন্য রাখিতে পারিব; তাহাতে আমরা প্রত্যেকে তোমাকে এগার শত রৌপ্য মুদ্রা দিব।

বিচারকগণ 16:23

পরে পলেষ্টীয়দের ভূপালেরা আপনাদের দেবতা দাগোনের উদ্দেশে মহাযজ্ঞ ও আমোদ প্রমোদ করিতে একত্র হইলেন; কেননা তাঁহারা কহিলেন, আমাদের দেবতা আমাদের শত্রু শিম্‌শোনকে আমাদের হস্তে দিয়াছেন।

১ শমূয়েল 5:10

পরে তাহারা ঈশ্বরের সিন্দুক ইক্রোণে প্রেরণ করিল। কিন্তু ঈশ্বরের সিন্দুক ইক্রোণে উপস্থিত হইলে ইক্রোণীয়েরা ক্রন্দন করিয়া কহিল, আমাদিগকে ও আমাদের লোকদিগকে বধ করিবার জন্য উহারা আমাদের কাছে ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক আনিয়াছে।

১ শমূয়েল 6:4

তাহারা জিজ্ঞাসা করিল, দোষার্থক উপহাররূপে তাঁহার কাছে কি পাঠাইয়া দিব? তাহারা কহিল, পলেষ্টীয়দের ভূপালগণের সংখ্যানুসারে স্বর্ণময় পাঁচটা স্ফোটক ও স্বর্ণময় পাঁচটা মূষিক দেও, কেননা তোমাদের সকলের উপরে ও তোমাদের ভূপালগণের উপরে একই রূপ আঘাত পড়িয়াছে।

১ শমূয়েল 6:12

আর সেই দুই গাভী বৈৎ-শেমশের সোজা পথ ধরিয়া চলিল, রাজপথ দিয়া হাম্বারব করিতে করিতে চলিল, দক্ষিণে কি বামে ফিরিল না; এবং পলেষ্টীয়দের ভূপালগণ বৈৎ-শেমশের অঞ্চল পর্য্যন্ত তাহাদের পশ্চাতে পশ্চাতে গেলেন।

Interlinear

Choose Theme