Home Bibles ১ শমূয়েল 4:22 · বাংলা বাইবেল
১ শমূয়েল 4:22 · বাংলা বাইবেল

সে কহিল, ইস্রায়েল হইতে প্রতাপ গেল, কারণ ঈশ্বরের সিন্দুক শত্রুহস্তগত হইয়াছে।

Cross references

১ শমূয়েল 2:34

আর তোমার দুই পুত্রের উপরে, হফ্‌নি ও পীনহসের উপরে যাহা ঘটিবে, তাহা তোমার জন্য চিহ্ন হইবে; তাহারা দুই জন এক দিবসে মরিবে।

১ শমূয়েল 3:12

আমি এলির কুলের বিষয়ে যাহা যাহা বলিয়াছি, যে সমস্ত সেই দিন তাহার বিরুদ্ধে প্রথমাবধি শেষ পর্য্যন্ত সফল করিব।

গীতসংহিতা 78:64

তাহাদের যাজকগণ খড়্‌গে পতিত হইল, তাহাদের বিধবারা রোদন করিল না।

গীতসংহিতা 137:5

যিরূশালেম, যদি আমি তোমাকে ভুলিয়া যাই, আমার দক্ষিণ হস্ত [কৌশল] ভুলিয়া যাউক।

বিলাপগাথা 2:1

প্রভু আপন ক্রোধে সিয়োন-কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করিয়াছেন! তিনি ইস্রায়েলের শোভা স্বর্গ হইতে ভূতলে নিক্ষেপ করিয়াছেন; তিনি আপন ক্রোধের দিনে আপন পাদপীঠ স্মরণ করেন নাই।

যোহন 2:17

তাঁহার শিষ্যগণের মনে পড়িল যে, লেখা আছে, “তোমার গৃহনিমিত্তক উদ্যোগ আমাকে গ্রাস করিবে।”

Interlinear

Choose Theme