পরে যে দুই শত লোক ক্লান্তি প্রযুক্ত দায়ূদের পশ্চাতে গমন করিতে পারে নাই, যাহাদিগকে তাঁহারা বিষোর স্রোতের ধারে রাখিয়া গিয়াছিলেন, তাহাদের নিকটে দায়ূদ আসিলেন; তাহারা দায়ূদ ও তাঁহার সঙ্গী লোকদের সঙ্গে সাক্ষাৎ করিতে গেল; আর দায়ূদ লোকদের সহিত নিকটে আসিয়া তাহাদের কুশল জিজ্ঞাসা করিলেন।
Cross references
পরে তিনি সুক্কোতের লোকদের নিকটে উপস্থিত হইয়া কহিলেন, সেবহ ও সল্মুন্নকে দেখ, যাহাদের বিষয়ে তোমরা আমাকে ঠাট্টা করিয়া বলিয়াছিলে, সেবহের ও সল্মুন্নের হস্ত কি এখন তোমার হস্তগত যে, আমরা তোমার শ্রান্ত লোকদিগকে রুটী দিব?
আর এই দশ তাল পনীর তাহাদের সহস্রপতির নিকটে লইয়া যাও; এবং তোমার ভ্রাতারা কেমন আছে, দেখিয়া আইস, তাহাদের হইতে কোন চিহ্ন আনিও।
তখন দায়ূদ দ্রব্যরক্ষকের হস্তে আপনার দ্রব্য সকল রাখিয়া সৈন্যশ্রেণীর মধ্যে দৌড়িয়া গিয়া আপন ভ্রাতৃগণের মঙ্গল জিজ্ঞাসা করিলেন।
কিন্তু দায়ূদ ও তাঁহার সঙ্গী চারি শত লোক শত্রুদের পশ্চাতে পশ্চাতে তাড়া করিয়া গেলেন; কারণ দুই শত লোক ক্লান্তি প্রযুক্ত বিষোর স্রোত পার হইতে না পারাতে সেই স্থানে রহিল।
ভ্রাতৃপ্রেম স্থির থাকুক।
অবশেষে বলি, তোমরা সকলে সমমনা, পরদুঃখে দুঃখিত, ভ্রাতৃপ্রেমিক; স্নেহবান্ ও নম্রমনা হও।