Home Bibles ১ শমূয়েল 30:2 · বাংলা বাইবেল
১ শমূয়েল 30:2 · বাংলা বাইবেল

তাহারা তথাকার স্ত্রীলোক প্রভৃতি ছোট বড় সকলকে বন্দি করিয়া লইয়া গিয়াছিল; তাহারা কাহাকেও বধ করে নাই, কিন্তু সকলকে লইয়া আপনাদের পথে চলিয়া গিয়াছিল।

Cross references

১ শমূয়েল 27:11

কিন্তু দায়ূদ কোন পুরুষ কিম্বা স্ত্রীকে গাতে আনিবার জন্য জীবিত রাখিতেন না, বলিতেন, পাছে কেহ আমাদের বিপক্ষে এমন সংবাদ দেয়, দায়ূদ এই প্রকার কর্ম্ম করিয়াছেন, আর তিনি যতদিন পলেষ্টীয়দের জনপদে বাস করিতেছেন, ততদিন ঐ প্রকার ব্যবহার করিয়া আসিতেছেন।

১ শমূয়েল 30:19

তাহাদের ছোট কি বড়, পুত্র কি কন্যা, অথবা দ্রব্য-সামগ্রী প্রভৃতি যাহা কিছু উহারা লইয়া গিয়াছিল, তাহার কিছুরই ত্রুটি হইল না; দায়ূদ সমস্তই ফিরাইয়া আনিলেন।

ইয়োব 38:11

বলিলাম, তুমি এই পর্য্যন্ত আসিতে পার, আর নয়; এ স্থানে তোমার তরঙ্গের গর্ব্ব নিবারিত হইবে।

গীতসংহিতা 76:10

অবশ্য, মনুষ্যের ক্রোধ তোমার স্তব করিবে; তুমি ক্রোধের অবশেষ দ্বারা কটিবন্ধন করিবে।

যিশাইয় 27:8

তুমি স্থানান্তর করণ কালে পরিমাণে পরিমাণে তাহার সহিত বিবাদ করিলে; তিনি পূর্ব্বীয় বায়ুর দিনে নিজ প্রবল বায়ু দ্বারা তাহাকে ঝাড়িয়া দূর করিলেন।

Interlinear

Choose Theme