Home Bibles ১ শমূয়েল 29:3 · বাংলা বাইবেল
১ শমূয়েল 29:3 · বাংলা বাইবেল

তখন পলেষ্টীয়দের অধ্যক্ষগণ জিজ্ঞাসা করিলেন, এই ইব্রীয়েরা এখানে কি করে? আখীশ পলেষ্টীয়দের অধ্যক্ষদিগকে উত্তর করিলেন, এই ব্যক্তি কি ইস্রায়েলের রাজা শৌলের দাস দায়ূদ নয়? সে এত দিন ও এত বৎসর আমার সঙ্গে বাস করিতেছে; এবং যে দিন আমার পক্ষ হইয়াছে, তদবধি অদ্য পর্য্যন্ত ইহার কোন ত্রুটি দেখি নাই।

Cross references

আদিপুস্তক 14:13

তখন এক জন পলাতক ইব্রীয় অব্রামকে সমাচার দিল; ঐ সময়ে তিনি ইষ্কোলের ভ্রাতা ও আনেরের ভ্রাতা ইমোরীয় মম্রির এলোন বনে বাস করিতেছিলেন, এবং তাঁহারা অব্রামের সহায় ছিলেন।

১ শমূয়েল 4:6

তখন পলেষ্টীয়েরা ঐ সিংহনাদের ধ্বনি শুনিয়া জিজ্ঞাসা করিল, ইব্রীয়দের শিবিরে মহাসিংহনাদের ঐ ধ্বনি হইতেছে কেন? পরে তাহারা বুঝিল, সদাপ্রভুর নিয়ম-সিন্দুক শিবিরে আসিয়াছে।

১ শমূয়েল 14:11

পরে তাঁহারা দুই জন পলেষ্টীয়দের প্রহরিদলের নিকটে দেখা দিলে পলেষ্টীয়েরা কহিল, দেখ, ইব্রীয়গণ যে সকল গর্ত্তে লুকাইয়া ছিল, তাহা হইতে এখন বাহির হইয়া আসিতেছে।

১ শমূয়েল 25:28

বিনয় করি, আপনার দাসীর অপরাধ ক্ষমা করুন, কেননা সদাপ্রভু নিশ্চয়ই আমার প্রভুর কুল স্থির করিবেন; কারণ সদাপ্রভুরই জন্য আমার প্রভু যুদ্ধ করিতেছেন, যাবজ্জীবন আপনাতে কোন অনিষ্ট দেখা যাইবে না।

১ শমূয়েল 27:7

পলেষ্টীয়দের জনপদে দায়ূদের অবস্থিতি দিনের সংখ্যা এক বৎসর চারিমাস।

দানিয়েল 6:5

তখন সেই ব্যক্তিরা কহিলেন, আমরা ঐ দানিয়েলের অন্য কোন দোষ পাইব না; কেবল তাহার ঈশ্বরের ব্যবস্থা লইয়া যদি তাহার কোন দোষ পাই।

যোহন 19:6

তখন যীশুকে দেখিয়াই প্রধান যাজকেরা ও পদাতিকেরা চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দেও, উহাকে ক্রুশে দেও। পীলাত তাহাদিগকে কহিলেন, তোমরা আপনারা ইহাকে লইয়া ক্রুশে দেও; কেননা আমি ইহার কোন দোষ পাইতেছি না।

রোমীয় 12:17

মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না; সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম, ভাবিয়া চিন্তিয়া তাহাই কর।

১ পিতর 3:16

সৎসংবেদ রক্ষা কর, যেন যাহারা তোমাদের খ্রীষ্টগত সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের পরীবাদ করণ বিষয়ে লজ্জা পায়।

Interlinear

Choose Theme