Home Bibles ১ শমূয়েল 28:21 · বাংলা বাইবেল
১ শমূয়েল 28:21 · বাংলা বাইবেল

পরে সেই স্ত্রীলোক শৌলের নিকটে আসিয়া তাঁহাকে অতিশয় বিহ্বল দেখিয়া কহিলেন, দেখুন, আপনার দাসী আমি আপনার কথা রাখিয়াছি, আপনি আমাকে যাহা বলিয়াছিলেন, প্রাণ হাতে করিয়া আপনার সেই কথা রাখিয়াছি।

Cross references

বিচারকগণ 12:3

তোমরা আমাকে নিস্তার করিলে না দেখিয়া আমি প্রাণ হাতে করিয়া অম্মোন-সন্তানগণের বিরুদ্ধে পার হইয়া গিয়াছিলাম, আর সদাপ্রভু আমার হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন, অতএব তোমরা আমার সহিত যুদ্ধ করিতে অদ্য কেন আমার নিকটে আসিলে?

১ শমূয়েল 19:5

সে ত প্রাণ হাতে করিয়া সেই পলেষ্টীয়কে আঘাত করিল, আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের পক্ষে মহানিস্তার সাধন করিলেন; আপনি তাহা দেখিয়া আনন্দ করিয়াছিলেন; অতএব এখন অকারণে দায়ূদকে বধ করিয়া কেন নির্দ্দোষের রক্তপাতরূপ পাপ করিবেন?

২ রাজাবলি 6:11

এই বিষয়ের জন্য অরামের রাজার হৃদয় উদ্বিগ্ন হইল, তিনি আপন দাসগণকে ডাকিয়া কহিলেন, আমাদের মধ্যে কে ইস্রায়েলের রাজার পক্ষীয়, তাহা কি তোমরা আমাকে বলিবে না?

ইয়োব 13:14

আমি কেন আমার মাংস দন্তে গ্রহণ করিব? কেন আমার প্রাণ আমার হস্তে রাখিব?

Interlinear

Choose Theme