Home Bibles ১ শমূয়েল 27:6 · বাংলা বাইবেল
১ শমূয়েল 27:6 · বাংলা বাইবেল

তখন আখীশ সেই দিন সিক্লগ নগর তাঁহাকে দিলেন; এই কারণ অদ্যাপি সিক্লগ যিহূদার রাজাদের অধিকারে আছে।

Cross references

যিহোশূয় 15:31

ইল্‌তোলদ, কসীল, হর্মা, সিক্লগ, মদ্‌মন্না ও সন্‌সন্না, লবায়োৎ, শিল্‌হীম, ঐন ও রিম্মোণ;

যিহোশূয় 19:5

[5,6] সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সুষা, বৈৎ-লবায়োৎ ও শারূহণ;

১ শমূয়েল 19:5

সে ত প্রাণ হাতে করিয়া সেই পলেষ্টীয়কে আঘাত করিল, আর সদাপ্রভু সমস্ত ইস্রায়েলের পক্ষে মহানিস্তার সাধন করিলেন; আপনি তাহা দেখিয়া আনন্দ করিয়াছিলেন; অতএব এখন অকারণে দায়ূদকে বধ করিয়া কেন নির্দ্দোষের রক্তপাতরূপ পাপ করিবেন?

১ শমূয়েল 30:1

পরে দায়ূদ ও তাঁহার লোকেরা তৃতীয় দিবসে সিক্লগে উপস্থিত হইলেন। ইতিমধ্যে অমালেকীয়েরা দক্ষিণ অঞ্চলে ও সিক্লগে চড়াউ হইয়াছিল, সিক্লগে আঘাত করিয়া তাহা আগুনে পোড়াইয়া দিয়াছিল।

১ শমূয়েল 30:14

আমরা করেথীয়দের দক্ষিণাঞ্চলে, যিহূদার অধিকারে ও কালেবের অধিকারের দক্ষিণাঞ্চলে চড়াউ হইয়াছিলাম, আর সিক্লগ আগুনে পোড়াইয়া দিয়াছিলাম।

২ শমূয়েল 1:1

শৌলের মৃত্যুর পরে এই ঘটনা হইল; দায়ূদ অমালেকীয়দিগকে বধ করিয়া ফিরিয়া আসিলেন;

১ ইতিহাস 4:30

বথূয়েলে, হর্ম্মাতে, সিক্লগে, বৈৎ-মর্কাবোতে, হৎসর-সূষীমে,

১ ইতিহাস 12:1

যে সময়ে দায়ূদ কীশের পুত্র শৌলের ভয়ে অবরুদ্ধ থাকিতেন, তৎকালে এই সকল লোক সিক্লগে দায়ূদের নিকটে আসিয়াছিলেন; তাঁহারা যুদ্ধে তাঁহার সহকারী বীরগণের মধ্যে ছিলেন।

১ ইতিহাস 12:20

পরে দায়ূদ সিক্লগে যাইতেছেন, এমন সময়ে মনঃশি-সংক্রান্ত অদ্‌ন, যোষাবদ, যিদীয়েল, মীখায়েল, যোষাবদ, ইলীহূ ও সিল্লথয়, মনঃশিবংশীয় এই সহস্রপতিরা তাঁহার পক্ষে হইলেন।

নেহেমিয়া 11:28

সিক্লগে, মকোনাতে ও তাহার উপনগরসমূহে,

Interlinear

Choose Theme