Home Bibles ১ শমূয়েল 25:27 · বাংলা বাইবেল
১ শমূয়েল 25:27 · বাংলা বাইবেল

এখন আপনার দাসী এই যে উপহার প্রভুর নিমিত্ত আনিয়াছে, ইহা প্রভুর পশ্চাদগামী যুবকদিগকে প্রদান করিতে আজ্ঞা হউক।

Cross references

আদিপুস্তক 33:11

বিনয় করি, আপনার কাছে যে উপঢৌকন আনা হইয়াছে, তাহা গ্রহণ করুন; কেননা ঈশ্বর আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, এবং আমার সকলই আছে। এইরূপ সাধ্যসাধনা করিলে এষৌ তাহা গ্রহণ করিলেন।

বিচারকগণ 4:10

পরে বারক কেদশে সবূলূন ও নপ্তালিকে ডাকাইলেন; আর দশ সহস্র লোক তাঁহার পশ্চাতে পশ্চাতে যাত্রা করিল, এবং দবোরাও তাঁহার সহিত গেলেন।

১ শমূয়েল 25:42

পরে অবীগল শীঘ্র উঠিয়া গর্দ্দভে চড়িয়া আপনার পাঁচ জন অনুচরী যুবতীর সহিত দায়ূদের দূতগণের পশ্চাতে গেল, গিয়া দায়ূদের স্ত্রী হইল।

১ শমূয়েল 30:26

পরে দায়ূদ যখন সিক্লগে উপস্থিত হইলেন, তখন আপনার প্রণয়ী যিহূদার প্রাচীনগণের নিকটে লুটিত দ্রব্যের কিছু কিছু পাঠাইয়া দিয়া কহিলেন, দেখ, সদাপ্রভুর শত্রুগণ হইতে আনীত লুটিত দ্রব্যের মধ্যে ইহা তোমাদের জন্য উপহার ।

২ শমূয়েল 16:2

রাজা সীবঃকে কহিলেন, তোমার এ সকলের অভিপ্রায় কি? সীবঃ কহিল, এই দুই গর্দ্দভ রাজপরিজনের বাহন হইবে, আর এই রুটী ও ফল যুবকদের আহারীয় এবং দ্রাক্ষারস প্রান্তরে ক্লান্ত লোকদের পানীয় হইবে।

২ রাজাবলি 5:15

পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয়া তাঁহার সম্মুখে দাঁড়াইলেন, আর বলিলেন, দেখুন, আমি এখন জানিতে পারিলাম, সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নাই, কেবল ইস্রায়েলের মধ্যে আছেন; অতএব বিনয় করি, আপনার এই দাসের কাছে উপহার গ্রহণ করুন।

২ করিন্থীয় 9:5

লজ্জা জন্মিবে; এই জন্য আমি ভ্রাতৃগণকে এই অনুরোধ করা আবশ্যক বুঝিলাম, যেন তাঁহারা অগ্রে তোমাদের নিকটে যান, এবং পূর্ব্বে অঙ্গীকৃত তোমাদের সেই দান ঠিকঠাক করেন, যেন এইরূপে তাহা পীড়াপীড়ির বিষয় বলিয়া নয়, কিন্তু বদান্যতার বিষয় বলিয়া প্রস্তুত থাকে।

Interlinear

Choose Theme