Home Bibles ☰ Books ১ শমূয়েল 24:1 · বাংলা বাইবেল
১ শমূয়েল 24:1 · বাংলা বাইবেল

পরে শৌল পলেষ্টীয়দের পশ্চাদগমন হইতে ফিরিয়া আসিলে লোকে তাঁহাকে এই সংবাদ দিল, দেখুন, দায়ূদ ঐন্‌-গদীর প্রান্তরে আছে।

Cross references

যিহোশূয় 15:62

নিব্‌শন লবণ-নগর ও ঐন্‌-গদী; স্ব স্ব গ্রামের সহিত ছয়টী নগর।

১ শমূয়েল 23:19

পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি আমাদের নিকটে মরুভূমির দক্ষিণে হখীলা পাহাড়ের বনে কোন দুরাক্রম স্থানে লুকাইয়া নাই?

১ শমূয়েল 23:28

তখন শৌল দায়ূদের পশ্চাৎ ধাবন হইতে ফিরিয়া পলেষ্টীয়দের বিরুদ্ধে যাত্রা করিলেন। এই নিমিত্ত সেই স্থানের নাম সেলা-হহ্মলকোৎ [রক্ষাশৈল] হইল।

হিতোপদেশ 25:5

রাজার সম্মুখ হইতে দুষ্টকে বাহির করিয়া দেও, তাঁহার সিংহাসন ধার্ম্মিকতায় স্থিরীকৃত হইবে।

হিতোপদেশ 29:12

যে শাসনকর্ত্তা মিথ্যা কথায় কর্ণপাত করেন, তাঁহার পরিচারকগণ সকলে দুষ্ট।

ইজেকিয়েল 22:9

রক্তপাত করণার্থে তোমার মধ্যে কর্ণেজপ লোক থাকিয়া আসিয়াছে; এবং তোমার মধ্যে লোকে পর্ব্বতের উপরে ভোজন করিয়াছে; তোমার মধ্যে লোকে কুকর্ম্ম করিয়াছে;

হোশেয় 7:3

তাহারা আপনাদের দুষ্টতা দ্বারা রাজাকে ও আপনাদের মিথ্যাবাক্য দ্বারা অধ্যক্ষগণকে আনন্দিত করে।

Interlinear

Choose Theme