Home Bibles ১ শমূয়েল 23:9 · বাংলা বাইবেল
১ শমূয়েল 23:9 · বাংলা বাইবেল

দায়ূদ জানিতে পারিলেন যে, শৌল তাঁহার বিরুদ্ধে অনিষ্ট কল্পনা করিতেছেন, তাই তিনি অবিয়াথর যাজককে কহিলেন, এই স্থানে এফোদ আন।

Cross references

গণনা 27:21

আর সে ইলিয়াসর যাজকের সম্মুখে দাঁড়াইবে, এবং ইলিয়াসর তাহার জন্য সদাপ্রভুর সম্মুখে ঊরীমের বিচার দ্বারা জিজ্ঞাসা করিবে; সে ও তাহার সহিত সমস্ত ইস্রায়েল-সন্তান, অর্থাৎ সমস্ত মণ্ডলী তাহার আজ্ঞায় বাহিরে যাইবে, ও তাহার আজ্ঞায় ভিতরে আসিবে।

১ শমূয়েল 10:22

অতএব তাহারা পুনরায় সদাপ্রভুর নিকটে জিজ্ঞাসা করিল, আর কেহ কি এই স্থানে আসিয়াছে? সদাপ্রভু কহিলেন, দেখ, সেই ব্যক্তি জিনিসপত্রের মধ্যে লুকাইয়া আছে।

১ শমূয়েল 14:18

তখন শৌল অহিয়কে কহিলেন, ঈশ্বরের সিন্দুক এই স্থানে আন; কেননা সেই দিনে ঈশ্বরের সিন্দুক ইস্রায়েল-সন্তানগণের মধ্যে ছিল।

১ শমূয়েল 22:20

ঐ সময়ে অহীটূবের পুত্র অহীমেলকের একটী মাত্র পুত্র রক্ষা পাইলেন; তাঁহার নাম অবিয়াথর; তিনি দায়ূদের কাছে পলাইয়া গেলেন।

১ শমূয়েল 23:6

অহীমেলকের পুত্র অবিয়াথর যখন কিয়ীলাতে দায়ূদের নিকটে পলায়ন করেন, তখন তিনি এক এফোদ হস্তে করিয়া আসিয়াছিলেন।

১ শমূয়েল 30:7

পরে দায়ূদ অহীমেলকের পুত্র অবিয়াথর যাজককে কহিলেন, বিনয় করি, এখানে আমার কাছে এফোদ আন; তাহাতে অবিয়াথর দায়ূদের নিকটে এফোদ আনিলেন।

যিরমিয় 11:18

আর সদাপ্রভু আমাকে জানাইলে আমি বুঝিলাম; সেই সময়ে তুমি আমাকে তাহাদের ক্রিয়াকাণ্ড জানাইলে।

যিরমিয় 33:3

তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জান না।

প্রেরিতদের কার্য 9:24

কিন্তু শৌল তাহাদের চক্রান্ত জানিতে পাইলেন। আর তাহারা যেন তাঁহাকে বধ করিতে পারে, এই জন্য নগর-দ্বার সকলও দিবারাত্র চৌকি দিতে লাগিল।

প্রেরিতদের কার্য 14:6

লুকায়নিয়ার লুস্ত্রা ও দর্বী নগরে এবং চারিদিকের অঞ্চলে পলায়ন করিলেন;

প্রেরিতদের কার্য 23:16

কিন্তু পৌলের ভাগিনেয় তাহাদের এই ঘাঁটি বসাইবার কথা শুনিতে পাইয়া চলিয়া গিয়া দুর্গমধ্যে প্রবেশ করিয়া পৌলকে জানাইল।

Interlinear

Choose Theme