Home Bibles ১ শমূয়েল 21:9 · বাংলা বাইবেল
১ শমূয়েল 21:9 · বাংলা বাইবেল

যাজক কহিলেন, এলা তলভূমিতে আপনি যাহাকে বধ করিয়াছিলেন, সেই পলেষ্টীয় গলিয়াতের খড়্‌গ আছে; দেখুন, ইহা এফোদের পশ্চাদ্দিকে এখানে কাপড়ে জড়ান আছে; ইহা যদি লইতে চাহেন, লউন, কেননা ইহা ছাড়া আর কোন খড়্‌গ এখানে নাই। দায়ূদ কহিলেন, সেখানির তুল্য আর নাই; সেখানি আমাকে দিউন।

Cross references

যাত্রাপুস্তক 28:6

আর তাহারা স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রে শিল্পকারের কর্ম্ম দ্বারা এফোদ প্রস্তুত করিবে।

১ শমূয়েল 17:2

আর শৌল ও ইস্রায়েল লোকেরা একত্র হইয়া এলা তলভূমিতে শিবির স্থাপন করিয়া পলেষ্টীয়দের প্রতিকূলে সৈন্য রচনা করিলেন।

১ শমূয়েল 17:50

এই প্রকারে দায়ূদ ফিঙ্গা ও পাথর দিয়া ঐ পলেষ্টীয়কে পরাজয় করিলেন, এবং তাহাকে আঘাত করিয়া বধ করিলেন; কিন্তু দায়ূদের হস্তে খড়্‌গ ছিল না।

১ শমূয়েল 31:10

পরে তাঁহার সজ্জা অষ্টারোৎ দেবীদের গৃহে রাখিল, এবং তাঁহার শব বৈৎ-শানের প্রাচীরে টাঙ্গাইয়া দিল।

Interlinear

Choose Theme