Home Bibles ১ শমূয়েল 21:5 · বাংলা বাইবেল
১ শমূয়েল 21:5 · বাংলা বাইবেল

দায়ূদ যাজককে উত্তর দিলেন, সত্যই তিন দিন আমাদের হইতে স্ত্রীলোক পৃথক্‌ রহিয়াছে; আমি যখন বাহির হইয়া আসি, তখন যাত্রা সাধারণ হইলেও যুবকদিগের পাত্র সকল পবিত্র ছিল; অতএব অদ্য তাহাদের পাত্র সকল আরও কত না পবিত্র।

Cross references

যাত্রাপুস্তক 19:15

পরে তিনি লোকদিগকে কহিলেন, তোমরা তৃতীয় দিনের জন্য প্রস্তুত হও; কোন স্ত্রী লোকের কাছে যাইও না।

যাত্রাপুস্তক 25:30

আর তুমি সেই মেজের উপরে আমার সম্মুখে নিয়ত দর্শন-রুটী রাখিবে।

লেবীয় 8:26

পরে সদাপ্রভুর সম্মুখে স্থিত তাড়ীশূন্য রুটীর ডালি হইতে একখানি তাড়ীশূন্য পিষ্টক, তৈলপক্ব রুটীর একখানি পিষ্টক ও একখানি সরুচাকলী লইয়া ঐ মেদের ও দক্ষিণ জঙ্ঘার উপরে রাখিলেন।

লেবীয় 24:9

আর তাহা হারোণের ও তাহার পুত্রগণের হইবে; তাহারা কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিবে; কেননা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের মধ্যে তাহা তাহার জন্য অতি পবিত্র; এ চিরস্থায়ী বিধি।

প্রেরিতদের কার্য 9:15

কিন্তু প্রভু তাঁহাকে কহিলেন, তুমি যাও, কেননা জাতিগণের ও রাজগণের এবং ইস্রায়েল-সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র;

১ থিষলনীকীয় 4:3

ফলতঃ ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা;

২ তীমথিয় 2:20

কিন্তু কোন বৃহৎ বাটীতে কেবল স্বর্ণের ও রৌপ্যের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে; তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের পাত্র।

১ পিতর 3:17

কারণ দুরাচরণ জন্য দুঃখভোগ করণ অপেক্ষা বরং—ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়—সদাচরণ জন্য দুঃখভোগ করা আরও ভাল।

Interlinear

Choose Theme