Home Bibles ☰ Books ১ শমূয়েল 12:16 · বাংলা বাইবেল
১ শমূয়েল 12:16 · বাংলা বাইবেল

অতএব তোমরা দাঁড়াও; সদাপ্রভু তোমাদের সাক্ষাতে যে মহৎ কর্ম্ম করিবেন, তাহা দেখ।

Cross references

যাত্রাপুস্তক 14:13

তখন মোশি লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও। সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন, তাহা দেখ; কেননা এই যে মিস্রীয়দিগকে অদ্য দেখিতেছ, ইহাদিগকে আর কখনই দেখিবে না।

যাত্রাপুস্তক 14:31

আর ইস্রায়েল মিস্রীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কর্ম্ম দেখিল; তাহাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করিল, এবং সদাপ্রভুতে ও তাঁহার দাস মোশিতে বিশ্বাস করিল।

১ শমূয়েল 12:7

তোমরা এখন দাঁড়াও; তোমাদের প্রতি ও তোমাদের পিতৃপুরুষদের প্রতি সদাপ্রভু যে সমস্ত সাধু কার্য্য করিয়াছেন, তদ্বিষয়ে আমি সদাপ্রভুর সাক্ষাতে তোমাদের সহিত আলোচনা করিব।

১ শমূয়েল 15:16

তখন শমূয়েল শৌলকে কহিলেন, ক্ষান্ত হও; গত রাত্রিতে সদাপ্রভু আমাকে যাহা বলিয়াছেন, তাহা তোমাকে বলি।

Interlinear

Choose Theme