Home Bibles ১ শমূয়েল 10:24 · বাংলা বাইবেল
১ শমূয়েল 10:24 · বাংলা বাইবেল

পরে শমূয়েল সমস্ত লোককে কহিলেন, তোমরা কি ইহাঁকে দেখিতেছ? ইনি সদাপ্রভুর মনোনীত; সমস্ত লোকের মধ্যে ইহাঁর তুল্য কেহ নাই। তখন সমস্ত লোক জয়ধ্বনি করিয়া কহিল, রাজা চিরজীবী হউন।

Cross references

দ্বিতীয় বিবরণ 17:15

তখন তোমার ঈশ্বর সদাপ্রভু যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; তোমার ভ্রাতৃগণের মধ্য হইতে আপনার উপরে রাজা নিযুক্ত করিবে; যে তোমার ভ্রাতা নয়, এমন বিজাতীয় ব্যক্তিকে আপনার উপরে রাজা করিতে পারিবে না।

১ শমূয়েল 11:15

তাহাতে সমস্ত লোক গিল্‌গলে গিয়া সেই গিল্‌গলে সদাপ্রভুর সম্মুখে শৌলকে রাজা করিল, এবং সে স্থানে সদাপ্রভুর সম্মুখে মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল; আর সে স্থানে শৌল ও ইস্রায়েলের সমস্ত লোক মহা আনন্দ করিল।

১ শমূয়েল 12:1

পরে শমূয়েল সমস্ত ইস্রায়েলকে কহিলেন, দেখ, তোমরা আমাকে যাহা যাহা কহিলে, আমি তোমাদের সেই সমস্ত বাক্যে কর্ণপাত করিয়া তোমাদের উপরে এক জনকে রাজা করিলাম।

২ শমূয়েল 21:6

তাহার সন্তানদের মধ্যে সাত জন পুরুষ আমাদের কাছে সমর্পিত হউক; আমরা সদাপ্রভুর মনোনীত শৌলের গিবিয়াতে সদাপ্রভুর উদ্দেশে তাহাদিগকে ফাঁশি দিব। তখন রাজা কহিলেন, সমর্পণ করিব।

১ রাজাবলি 1:21

নতুবা আমার প্রভু মহারাজ পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে আমি ও আমার পুত্র শলোমন অপরাধী গণিত হইব।

১ রাজাবলি 1:25

সে ত আজই গিয়া বিস্তর বৃষ, হৃষ্টপুষ্ট গোবৎস ও মেষ বলিদান করিয়া সমস্ত রাজপুত্রকে, সেনাপতিগণকে ও অবিয়াথর যাজককে নিমন্ত্রণ করিয়াছে; আর দেখুন, তাহারা তাহার সাক্ষাতে ভোজন পান করিতেছে, ও বলিতেছে, রাজা আদোনিয় চিরজীবী হউন।

১ রাজাবলি 1:34

সেই স্থানে সাদোক যাজক ও নাথন ভাববাদী তাহাকে ইস্রায়েলের উপরে রাজপথে অভিষেক করুন, এবং তোমরা সকলে তূরী বাজাইয়া বল, রাজা শলোমন চিরজীবী হউন।

১ রাজাবলি 1:39

পরে সাদোক যাজক [পবিত্র] তাম্বুর মধ্য হইতে তৈলের শৃঙ্গটী লইয়া শলোমনকে অভিষেক করিলেন; আর তূরী বাজাইলে সমস্ত লোক কহিল, রাজা শলোমন চিরজীবী হউন।

২ রাজাবলি 11:12

পরে তিনি রাজপুত্রকে বাহিরে আনিয়া তাঁহার মস্তকে মুকুট দিলেন, ও তাঁহাকে সাক্ষ্যপুস্তক দিলেন, এবং তাঁহারা তাঁহাকে রাজা করিলেন, ও অভিষেক করিলেন; আর করতালি দিয়া কহিলেন, রাজা চিরজীবী হইন।

মথি 21:9

আর যে সকল লোক তাঁহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোশান্না দায়ূদ-সন্তান, ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন; ঊর্দ্ধলোকে হোশান্না।

Interlinear

Choose Theme