Home Bibles ☰ Books ১ শমূয়েল 10:14 · বাংলা বাইবেল
১ শমূয়েল 10:14 · বাংলা বাইবেল

পরে শৌলের পিতৃব্য তাঁহাকে ও তাঁহার চাকরকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কোথায় গিয়াছিলে? তিনি কহিলেন, গর্দ্দভীদের অন্বেষণে; কিন্তু গর্দ্দভীরা কোন স্থানে নাই, ইহা দেখিয়া আমরা শমূয়েলের নিকটে গিয়াছিলাম।

Cross references

১ শমূয়েল 9:3

একদা শৌলের পিতা কীশের গর্দ্দভীগুলি হারাইয়া গিয়াছিল, তাহাতে কীশ আপন পুত্র শৌলকে কহিলেন, তুমি এক জন চাকর সঙ্গে লও, উঠ, গর্দ্দভীদের অন্বেষণ করিতে যাও।

১ শমূয়েল 9:10

—তখন শৌল আপন চাকরটীকে কহিলেন, ভালই বলিলে; চল, আমরা যাই। আর ঈশ্বরের লোক যেখানে ছিলেন, সেই নগরে তাঁহারা গমন করিলেন।

১ শমূয়েল 14:50

আর শৌলের স্ত্রীর নাম অহীনোয়ম, তিনি অহীমাসের কন্যা; এবং তাঁহার সেনাপতির নাম অব্‌নের; ইনি শৌলের পিতৃব্য নেরের পুত্র।

২ রাজাবলি 5:25

পরে আপনি ভিতরে গিয়া আপন প্রভুর সম্মুখে দাঁড়াইল। তখন ইলীশায় তাহাকে কহিলেন, গেহসি, তুমি কোথা হইতে আসিলে? সে কহিল, আপনার দাস কোন স্থানে যায় নাই।

Interlinear

Choose Theme