Home Bibles ১ রাজাবলি 8:17 · বাংলা বাইবেল
১ রাজাবলি 8:17 · বাংলা বাইবেল

আর ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে এক গৃহ নির্ম্মাণ করিতে আমার পিতা দায়ূদের মনোরথ ছিল।

Cross references

২ শমূয়েল 7:2

তখন রাজা নাথন ভাববাদীকে কহিলেন, দেখুন, আমি এরস কাষ্ঠের গৃহে বাস করিতেছি, কিন্তু ঈশ্বরের সিন্দুক যবনিকার মধ্যে বাস করিতেছে।

২ শমূয়েল 7:3

নাথন রাজাকে কহিলেন, ভাল, যাহা কিছু আপনার মনে আছে, তাহাই করুন; কেননা সদাপ্রভু আপনার সহবর্ত্তী।

১ ইতিহাস 17:1

পরে দায়ূদ যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন, তখন তিনি নাথন ভাববাদীকে কহিলেন, দেখুন, আমি এরসকাষ্ঠের গৃহে বাস করিতেছি, কিন্তু সদাপ্রভুর নিয়ম-সিন্দুক যবনিকার অন্তরালে বাস করিতেছে।

১ ইতিহাস 17:2

নাথন দায়ূদকে কহিলেন, যাহা কিছু আপনার মনে আছে, তাহাই করুন, কেননা ঈশ্বর আপনার সহবর্ত্তী।

১ ইতিহাস 22:7

আর দায়ূদ আপন পুত্র শলোমনকে কহিলেন, আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশে গৃহ নির্ম্মাণ করিতে আমারই মনোরথ ছিল;

১ ইতিহাস 28:2

তখন দায়ূদ রাজা চরণে ভর দিয়া দাঁড়াইয়া কহিলেন, হে আমার ভ্রাতৃগণ ও আমার প্রজাগণ, আমার কথা শুন; সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের জন্য ও আমাদের ঈশ্বরের পাদপীঠের জন্য এক বিশ্রাম-গৃহ নির্ম্মাণ করিতে আমার মনোরথ হইয়াছিল; এবং আমি নির্ম্মাণার্থ আয়োজনও করিয়াছিলাম।

গীতসংহিতা 132:5

যাবৎ দেখিতে না পাই সদাপ্রভুর নিমিত্ত এক স্থান, যাকোবের একবীরের নিমিত্ত এক আবাস।

Interlinear

Choose Theme