Cross references
১ রাজাবলি 7:4
আর বাতাযুক্ত [চৌকাঠের] তিন শ্রেণী ছিল, এবং পরস্পর অনুরূপ বাতায়নের তিন পংক্তি ছিল।
পরমগীত 2:9
আমার প্রিয় মৃগের ও হরিণশাবকের সদৃশ; দেখ, তিনি আমাদের প্রাচীরের পশ্চাতে দাঁড়াইয়া আছেন, বাতায়ন দিয়া উকি মারিতেছেন, জাল দিয়া কটাক্ষ করিতেছেন।
ইজেকিয়েল 40:16
আর দ্বারের ভিতরে সর্ব্বদিকে বাসা সকলের ও তাহার উপস্তম্ভ সকলের জালবদ্ধ বাতায়ন ছিল, এবং তাহার মণ্ডপ সকলে তদ্রূপ ছিল; বাতায়ন সকল ভিতরে চারিদিকে ছিল; এবং উপস্তম্ভ সকলে খর্জ্জুর বৃক্ষের আকৃতি ছিল।
ইজেকিয়েল 41:16
চারিদিকে গোবরাট, জালবদ্ধ বাতায়ন এবং অপ্রশস্ত বারাণ্ডা ছিল, এক এক গোবরাটের সম্মুখে চারিদিকে কাষ্ঠের তিরস্করিণী ভূমি হইতে বাতায়ন পর্য্যন্ত ছিল; আর বাতায়নগুলি আচ্ছাদিত ছিল;
ইজেকিয়েল 41:26
বারাণ্ডার দুই বগলে, তাহার এদিকে ওদিকে জালবদ্ধ বাতায়ন ও খর্জ্জূরাকৃতি ছিল। গৃহের পার্শ্বস্থ কুঠরী সকল ও ঝিলিমিলি এইরূপ ছিল।