Home Bibles ১ রাজাবলি 6:35 · বাংলা বাইবেল
১ রাজাবলি 6:35 · বাংলা বাইবেল

আর তিনি তাহার উপরে করূব, খর্জ্জুর বৃক্ষ ও বিকসিত পুষ্প ক্ষুদিয়া সেই ক্ষোদিত কর্ম্মশুদ্ধ তাহা স্বর্ণ দ্বারা মুড়াইলেন।

Cross references

১ রাজাবলি 7:26

ঐ পাত্র চারি অঙ্গুলি পুরু, ও তাহার কাণা পানপাত্রের কাণার সদৃশ, শোশন পুষ্পাকার ছিল; তাহাতে দুই সহস্র বাৎ ধরিত।

১ রাজাবলি 7:36

আর সে তাহার অবলম্বনের প্রদেশে ও তাহার ধারে প্রত্যেকের স্থান-পরিমাণ অনুসারে করূব, সিংহ ও খর্জ্জুর বৃক্ষ ক্ষুদিল ও চারিদিকে মালা দিল।

২ ইতিহাস 4:21

এবং পুষ্প, প্রদীপ ও চিমটা সকল স্বর্ণে নির্ম্মাণ করিলেন, সেই স্বর্ণ বিশুদ্ধ;

২ ইতিহাস 4:22

আর কর্ত্তরী, বাটি, চমস ও অঙ্গারপাত্র নির্ম্মল স্বর্ণে, এবং গৃহের দ্বার, মহাপবিত্র স্থানের ভিতরের কবাট ও গৃহের অর্থাৎ মন্দিরের কবাট সকল স্বর্ণে নির্ম্মাণ করিলেন।

গীতসংহিতা 74:6

এখন তাহারা একেবারে তথাকার সমস্ত শিল্পকর্ম্ম কুঠার ও হাতুড়ি দ্বারা ভাঙ্গিয়া ফেলে।

ইজেকিয়েল 40:16

আর দ্বারের ভিতরে সর্ব্বদিকে বাসা সকলের ও তাহার উপস্তম্ভ সকলের জালবদ্ধ বাতায়ন ছিল, এবং তাহার মণ্ডপ সকলে তদ্রূপ ছিল; বাতায়ন সকল ভিতরে চারিদিকে ছিল; এবং উপস্তম্ভ সকলে খর্জ্জুর বৃক্ষের আকৃতি ছিল।

ইজেকিয়েল 40:22

আর তাহার বাতায়ন, মণ্ডপ ও খর্জ্জুরাকৃতি সকল পূর্ব্বাভিমুখ দ্বারের পরিমাণানুরূপ ছিল, লোকেরা সাতটী ধাপ দিয়া তাহাতে আরোহণ করিত; তৎসম্মুখে তাহার মণ্ডপ ছিল।

ইজেকিয়েল 41:18

আর উহাতে করূবের ও খর্জ্জুরের শিল্পকর্ম্ম ছিল, দুই দুই করূবের মধ্যে এক এক খর্জ্জুরবৃক্ষ, এবং এক এক করূবের দুই দুই মুখ ছিল।

Interlinear

Choose Theme