আর গৃহের সর্ব্বগাত্রে পাঁচ পাঁচ হস্ত উচ্চ কুঠরীর থাক করিলেন, তাহা এরসকাষ্ঠ দ্বারা গৃহের সহিত সংযুক্ত ছিল।
Cross references
কিন্তু যোরাম রাজার কন্যা, অহসিয়ের ভগিনী যিহোশেবা, অহসিয়ের পুত্র যোয়াশকে লইয়া, নিহত রাজপুত্রদের মধ্য হইতে চুরি করিয়া, তাঁহার ধাত্রীর সহিত শয্যাগারে রাখিলেন; তাঁহারা অথলিয়া হইতে তাঁহাকে লুকাইলেন, এই জন্য তিনি হত হন নাই।
পরে দায়ূদ আপন পুত্র শলোমনকে বারাণ্ডার, তাহার কক্ষ সকলের, ভাণ্ডার সকলের, উপরিস্থ কুঠরী সকলের, ভিতর কুঠরী সকলের ও পাপাবরণ-সমন্বিত গৃহের আদর্শ দিলেন;
তুমি রেখবীয় কুলজাত লোকদের নিকটে গিয়া তাহাদের সহিত আলাপ কর, এবং সদাপ্রভুর গৃহের এক কুঠরীতে আনিয়া তাহাদিগকে পানার্থে দ্রাক্ষারস দেও।
এক শ্রেণীর উপরে অন্য শ্রেণী, এইরূপে তিন শ্রেণী পার্শ্বস্থ কুঠরী, তাহার এক এক শ্রেণীতে ত্রিশ কুঠরী ছিল; এবং [গৃহের সহিত] সংলগ্ন হইবার নিমিত্ত চারিদিকের সকল পার্শ্বস্থ কুঠরীর জন্য গৃহের গায়ে এক ভিত্তি ছিল; তাহার উপরে সে সকল নির্ভর করিত, কিন্তু গৃহের ভিত্তিতে বদ্ধ ছিল না।