গিলিয়দ দেশে অর্থাৎ ইমোরীয়দের রাজা সীহোনের ও বাশনের রাজা ওগের দেশে ঊরির পুত্র গেবর; উক্ত দেশে তিনিই একমাত্র অধ্যক্ষ ছিলেন।
Cross references
আর ইস্রায়েল দূত পাঠাইয়া ইমোরীয়দের রাজা সীহোনকে বলিল,
পরে আমি কদেমোৎ প্রান্তর হইতে হিষ্বোনের রাজা সীহোনের নিকটে দূত দ্বারা এই শান্তির বাক্য বলিয়া পাঠাইলাম,
যর্দ্দনের পারে সূর্য্যোদয়ের দিকে ইস্রায়েল-সন্তানগণ দেশের যে দুই রাজাকে আঘাত করিয়া তাঁহাদের দেশ, অর্থাৎ অর্ণোন উপত্যকা অবধি হর্মোণ পর্ব্বত পর্য্যন্ত, এবং পূর্ব্বদিক্স্থিত সমস্ত অরাবা তলভূমি, এই দেশ অধিকার করিয়াছিল, সেই দুই রাজা এই।
সদাপ্রভুর দাস মোশি ও ইস্রায়েল-সন্তানগণ ইহাঁদিগকে আঘাত করিয়াছিলেন, এবং সদাপ্রভুর দাস মোশি সেই দেশ অধিকারার্থে রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশির অর্দ্ধ বংশকে দিয়াছিলেন।
অর্থাৎ অর্ণোন উপত্যকার সীমাস্থ আরোয়ের ও উপত্যকার মধ্যস্থিত নগর অবধি, এবং দীবোন পর্য্যন্ত মেদবার সমস্ত সমভূমি;