সমুদয় দোর উপগিরিতে বিন্-অবীনাদব; তিনি শলোমনের কন্যা টাফৎকে বিবাহ করেন।
Cross references
এবং উত্তরে, পর্ব্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবা তলভূমিতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক উপগিরিতে স্থিত রাজগণের নিকটে;
গিল্গলস্থ গোয়ীমের এক রাজা,
আর ইষাখরের ও আশেরের মধ্যে উপনগরের সহিত বৈৎ-শান ও উপনগরের সহিত যিব্লিয়ম ও উপনগরের সহিত দোর-নিবাসীরা এবং উপনগরের সহিত ঐন্-দোর-নিবাসীরা ও উপনগরের সহিত তানক-নিবাসীরা ও উপনগরের সহিত মগিদ্দো-নিবাসীরা, এই তিনটী উপগিরি মনঃশির অধিকার ছিল।
আর মনঃশি উপনগরের সহিত বৈৎশান, উপনগরের সহিত তানক, উপনগরের সহিত দোর, উপনগরের সহিত যিব্লিয়ম, ও উপনগরের সহিত মগিদ্দো, এই সকল স্থান-নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল না; কনানীয়েরা সেই দেশে বাস করিতে স্থিরসঙ্কল্প ছিল।
পরে তাঁহারা আসিলে তিনি ইলীয়াবের প্রতি দৃষ্টি করিয়া মনে মনে কহিলেন, অবশ্য সদাপ্রভুর অভিষিক্ত ব্যক্তি তাঁহার সম্মুখে।
পরে যিশয় অবীনাদবকে ডাকিয়া শমূয়েলের সম্মুখ দিয়া গমন করাইলেন; শমূয়েল কহিলেন, সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই;
পরে যিশয় শম্মকে তাঁহার সম্মুখ দিয়া গমন করাইলেন; তিনি কহিলেন, সদাপ্রভু ইহাকেও মনোনীত করেন নাই।
নপ্তালিতে অহীমাস; তিনিও শলোমনের এক কন্যাকে, বাসমৎকে, বিবাহ করেন।