Home Bibles ১ রাজাবলি 22:34 · বাংলা বাইবেল
১ রাজাবলি 22:34 · বাংলা বাইবেল

কিন্তু একটা লোক লক্ষ্য ব্যতিরেকে ধনুক আকর্ষণ করিয়া ইস্রায়েলের রাজার উদর-ত্রাণের ও বুকপাটার সন্ধিস্থানে বাণাঘাত করিল; তাহাতে তিনি আপন সারথিকে কহিলেন, হস্ত ফিরাইয়া সৈন্যদলের মধ্য হইতে আমাকে লইয়া যাও, আমি দারুন আঘাত পাইয়াছি।

Cross references

১ শমূয়েল 17:49

পরে দায়ূদ আপন ঝুলিতে হস্ত দিয়া একখানি পাথর বাহির করিলেন, এবং ফিঙ্গাতে পাক দিয়া ঐ পলেষ্টীয়ের কপালে আঘাত করিলেন; সেই পাথরখানি তাহার কপালে বসিয়া গেল; তাহাতে সে ভূমিতে অধোমুখ হইয়া পড়িল।

২ শমূয়েল 15:11

আর যিরূশালেম হইতে দুই শত লোক অবশালোমের সহিত গেল; ইহারা আহূত হইয়াছিল, এবং সরল মনে গেল, কিছুই জ্ঞাত ছিল না।

২ রাজাবলি 9:24

পরে যেহূ আপনার সমস্ত বলে ধনুক আকর্ষণ করিয়া যোরামের উভয় বাহুমূলের মধ্যে বাণাঘাত করিলেন, আর বাণ তাঁহার হৃদয় দিয়া বাহির হইল, তাহাতে তিনি আপন রথে নত হইয়া পড়িলেন।

২ ইতিহাস 18:30

অরামের রাজা আপন রথাধ্যক্ষ সেনাপতিগণকে এই আজ্ঞা দিয়াছিলেন, তোমরা কেবল ইস্রায়েলের রাজা ব্যতিরেকে ক্ষুদ্র কি মহান্‌ আর কাহারও সহিত যুদ্ধ করিও না।

২ ইতিহাস 35:23

পরে ধনুর্দ্ধরেরা যোশিয় রাজাকে বাণ মারিল; তখন রাজা আপন দাসদিগকে কহিলেন, আমাকে লইয়া যাও, কেননা আমি অত্যন্ত আহত হইয়াছি।

বিলাপগাথা 3:37

প্রভু আজ্ঞা না করিলে কাহার বাক্য সিদ্ধ হইতে পারে?

মীখা 6:13

এই জন্য আমিও সাংঘাতিকরূপে তোমাকে প্রহার করিয়াছি, তোমার পাপ প্রযুক্ত তোমাকে ধ্বংস করিয়াছি।

প্রকাশিত বাক্য 9:9

আর তাহাদের বুকপাটা লৌহ-বুকপাটার ন্যায়, ও তাহাদের পক্ষের শব্দ রথের, যুদ্ধে ধাবমান বহু অশ্বের শব্দতুল্য।

Interlinear

Interlinear data is unavailable for this verse.

Choose Theme