Home Bibles ১ রাজাবলি 21:16 · বাংলা বাইবেল
১ রাজাবলি 21:16 · বাংলা বাইবেল

তখন নাবোৎ মরিয়াছে, এই কথা শুনিয়া আহাব উঠিয়া যিষ্রিয়েলীয় নাবোতের দ্রাক্ষাক্ষেত্র অধিকার করিতে গেলেন।

Cross references

২ শমূয়েল 1:13

পরে দায়ূদ ঐ সংবাদদাতা যুবককে কহিলেন, তুমি কোথাকার লোক? সে কহিল, আমি এক জন প্রবাসীর পুত্র, অমালেকীয়।

২ শমূয়েল 4:9

কিন্তু দায়ূদ বেরোতীয় রিম্মোণের পুত্র রেখব ও তাহার ভ্রাতা বানাকে এই উত্তর করিলেন, যিনি সর্ব্বসঙ্কট হইতে আমার প্রাণ মুক্ত করিয়াছেন,

২ শমূয়েল 11:25

তখন দায়ূদ দূতকে কহিলেন, যোয়াবকে এই কথা বলিও, তুমি ইহাতে অসন্তুষ্ট হইও না, কেননা খড়্‌গ যেমন এক জনকে তেমনি আর এক জনকেও গ্রাস করে; তুমি নগরের বিরুদ্ধে আরও সপরাক্রমে যুদ্ধ কর, নগর উচ্ছিন্ন কর; এইরূপে তাহাকে আশ্বাস দিবে।

২ শমূয়েল 11:26

আর ঊরিয়ের স্ত্রী আপন স্বামী ঊরিয়ের মৃত্যু-সংবাদ পাইয়া স্বামীর জন্য শোক করিল।

২ শমূয়েল 11:27

পরে শোক অতীত হইলে দায়ূদ লোক পাঠাইয়া তাহাকে আপন বাটীতে আনাইলেন, তাহাতে সে তাঁহার স্ত্রী হইল, ও তাঁহার জন্য পুত্র প্রসব করিল। কিন্তু দায়ূদের কৃত এই কর্ম্ম সদাপ্রভুর দৃষ্টিতে মন্দ হইল।

২ শমূয়েল 23:15

পরে দায়ূদ পিপাসাতুর হইয়া কহিলেন, হায়! কে আমাকে বৈৎলেহমের দ্বারের নিকটস্থ কূপের জল আনিয়া পান করিতে দিবে?

২ রাজাবলি 9:21

তখন যোরাম কহিলেন, রথ সাজাও। তখন তাহারা তাঁহার রথ সাজাইল। আর ইস্রায়েল-রাজ যোরাম ও যিহূদা-রাজ অহসিয় আপন আপন রথে চড়িয়া বাহির হইয়া যেহূর কাছে গেলেন, এবং যিষ্রিয়েলীয় নাবোতের ভূমিতে তাঁহার দেখা পাইলেন।

গীতসংহিতা 50:18

চোরকে দেখিলে তুমি তাহার সহিত প্রণয় করিতে, তুমি ব্যভিচারীদের সহভাগী হইতে।

যিশাইয় 33:15

যে জন ধার্ম্মিকতার পথে চলে, ও সরল ভাবের কথা কহে, যে উপদ্রবজাত লাভ ঘৃণা করে, যে উৎকোচের স্পর্শ হইতে হস্ত ঝাড়িয়া ফেলে, যে বধ করিবার পরামর্শ শুনিলে কর্ণ রোধ করে ও দুষ্কর্ম্মের দর্শন হইতে চক্ষু মুদ্রিত করে;

ওবদিয় 1:12

কিন্তু তোমার ভ্রাতার দিনে, তাহার বিষম দুর্দ্দশার দিনে, তাহার দিকে দৃষ্টি করিও না; যিহূদার সন্তানদের বিনাশের দিনে তাহাদের বিষয়ে আনন্দ করিও না, এবং সঙ্কটের দিনে দর্পকথা বলিও না।

রোমীয় 1:32

তাহারা ঈশ্বরের এই বিচার জ্ঞাত ছিল যে, যাহারা এইরূপ আচরণ করে, তাহারা মৃত্যুর যোগ্য, তথাপি তাহারা তদ্রূপ আচরণ করে, কেবল তাহা নয়, কিন্তু তদাচারী সকলের অনুমোদন করে।

২ পিতর 2:15

তাহারা সোজা পথ ত্যাগ করিয়া বিপথগামী হইয়াছে, বিয়োরের পুত্র বিলিয়মের পথানুগামী হইয়াছে; সেই ব্যক্তি ত অধার্ম্মিকতার বেতন ভাল বাসিত;

Interlinear

Choose Theme