সদাপ্রভু এলিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে ঐ ময়দার জালা শূন্য হইল না, তৈলের ভাঁড়ও শুকাইল না।
Cross references
আর ঈশ্বরের লোক সদাপ্রভুর বাক্যের দ্বারা যে চিহ্ন নিরূপণ করিয়াছিলেন, তদনুসারে বেদি ফাটিয়া গেল, এবং বেদি হইতে ভস্ম পড়িয়া গেল।
ফলতঃ সদাপ্রভু যেহূ ভাববাদী দ্বারা বাশার বিরুদ্ধে যে কথা বলিয়াছিলেন, তদনুসারে সিম্রি বাশার সমস্ত কুল সংহার করিলেন।
পরে শমরিয়ার পুষ্করিণীর ধারে তাঁহার রথ ধৌত করিলে সদাপ্রভুর কথিত বাক্যানুসারে কুকুরেরা তাঁহার রক্ত চাটিয়া খাইল; বেশ্যারা তথায় স্নান করিত।
আর এলিয়ের দ্বারা কথিত সদাপ্রভুর বাক্যানুসারে তিনি মরিলেন; এবং তাঁহার পুত্র না থাকাতে যিহোরাম তাঁহার পদে, যিহূদা-রাজ যিহোশাফটের পুত্র যিহোরামের দ্বিতীয় বৎসরে, রাজা হইলেন।
তখন তিনি ঈশ্বরের লোকের আজ্ঞানুসারে নামিয়া গিয়া সাত বার যর্দ্দনে ডুব দিলেন, তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তাঁহার নূতন মাংস হইল, ও তিনি শুচি হইলেন।
তিনি গৃহমধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাঁহার নিকটে আসিল; তখন যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি বিশ্বাস কর যে, আমি ইহা করিতে পারি? তাহারা তাঁহাকে বলিল, হাঁ, প্রভু।
যীশু তাঁহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য।
কেননা ঈশ্বরের কোন বাক্য শক্তিহীন হইবে না।
আর ধন্য যিনি বিশ্বাস করিলেন, কারণ প্রভু হইতে যাহা যাহা তাঁহাকে বলা গিয়াছে, সে সমস্ত সিদ্ধ হইবে।
যীশু তাঁহাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। যীশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন, তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন।