Home Bibles ১ রাজাবলি 16:27 · বাংলা বাইবেল
১ রাজাবলি 16:27 · বাংলা বাইবেল

অম্রির অবশিষ্ট কর্ম্মের বৃত্তান্ত ও তাঁহার সাধিত বিক্রমের কার্য্য ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?

Cross references

১ রাজাবলি 12:30

এই ব্যাপার পাপস্বরূপ হইল, কেননা তাহার একটার সম্মুখে লোকেরা দান পর্য্যন্তও যাইতে লাগিল।

১ রাজাবলি 14:16

যারবিয়াম যে সকল পাপ করিয়াছেন, এবং যে সকল পাপের দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছেন, তৎপ্রযুক্ত সদাপ্রভু ইস্রায়েলকে ত্যাগ করিবেন।

১ রাজাবলি 15:31

নাদবের অবশিষ্ট বৃত্তান্ত ও সমস্ত কর্ম্ম-বিবরণ কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?

১ রাজাবলি 16:5

বাশার অবশিষ্ট বৃত্তান্ত, তাঁহার কর্ম্মবিবরণ ও বিক্রমের কার্য্য কি ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে লিখিত নাই?

১ রাজাবলি 16:14

এলার অবশিষ্ট বৃত্তান্ত ও তাঁহার সমস্ত কর্ম্মের বিবরণ ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?

১ রাজাবলি 16:20

সিম্রির অবশিষ্ট বৃত্তান্ত ও তাঁহার কৃত চক্রান্তের বিষয় ইস্রায়েল-রাজগণের ইতিহাস-পুস্তকে কি লিখিত নাই?

হিতোপদেশ 19:28

যে সাক্ষী পাষণ্ড, সে বিচারের নিন্দা করে, দুষ্টগণের মুখ অধর্ম্ম গ্রাস করে।

Interlinear

Choose Theme