Home Bibles ১ রাজাবলি 16:18 · বাংলা বাইবেল
১ রাজাবলি 16:18 · বাংলা বাইবেল

আর নগর হস্তগত হইল দেখিয়া সিম্রি রাজবাটীর দুর্গে গিয়া আপনার উপরে রাজবাটীতে আগুন দিয়া পোড়াইয়া দিলেন ও পুড়িয়া মরিলেন।

Cross references

বিচারকগণ 9:54

তাহাতে সে শীঘ্র আপন অস্ত্রবাহক যুবককে ডাকিয়া কহিল, তুমি খড়গ খুলিয়া আমাকে বধ কর; পাছে লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক উহাকে বধ করিয়াছে। তখন সে যুবক তাহাকে বিদ্ধ করিলে সে মরিয়া গেল।

১ শমূয়েল 31:4

আর শৌল আপন অস্ত্রবাহককে কহিলেন, তোমার খড়্‌গ খুল, উহা দ্বারা আমাকে বিদ্ধ কর; নতুবা কি জানি, ঐ অচ্ছিন্নত্বকেরা আসিয়া আমাকে বিদ্ধ করিয়া আমার অপমান করিবে। কিন্তু তাঁহার অস্ত্রবাহক তাহা করিতে চাহিল না, কারণ সে অতিশয় ভীত হইয়াছিল; অতএব শৌল খড়্‌গ লইয়া আপনি তাহার উপরে পড়িলেন।

২ শমূয়েল 17:23

আর অহীথোফল যখন দেখিত যে, তাহার মন্ত্রণানুযায়ী কাজ করা হইল না, তখন সে গর্দ্দভ সাজাইল, এবং উঠিয়া নিজ বাটীতে, আপন নগরে গেল, এবং আপন বাটীর বিষয়ে ব্যবস্থা করিয়া আপনি গলায় দড়ি দিয়া মরিল; পরে তাহার পিতার কবরে সে কবর প্রাপ্ত হইল।

২ রাজাবলি 9:31

এবং যেহূ দ্বারে প্রবেশ করিলে সে তাঁহাকে কহিল, রে সিম্রি! রে প্রভুঘাতক! মঙ্গল ত?

ইয়োব 2:9

তখন তাঁহার স্ত্রী তাঁহাকে কহিলেন, তুমি কি এখনও তোমার সিদ্ধতা রক্ষা করিতেছ? ঈশ্বরকে জলাঞ্জলি দিয়া প্রাণত্যাগ কর।

মথি 27:5

তখন সে ঐ মুদ্রা সকল মন্দিরের মধ্যে ফেলিয়া দিয়া চলিয়া গেল, গিয়া গলায় দড়ি দিয়া মরিল।

Interlinear

Choose Theme