রাজা হইয়াই বাশা যারবিয়ামের সমস্ত কুলকে আঘাত করেন। সদাপ্রভু আপন দাস শীলোনীয় অহিয়ের দ্বারা যে বাক্য বলিয়াছিলেন, তদনুসারে বাশা যারবিয়ামের সম্পর্কীয় শ্বাসবিশিষ্ট কাহাকেও অবশিষ্ট রাখিলেন না, সকলকেই সংহার করিলেন।
Cross references
আর এই ব্যাপার যারবিয়ামের কুলের পক্ষে পাপস্বরূপ হইল, যেন তাহা উচ্ছিন্ন ও ভূতল হইতে লুপ্ত হইয়া যায়।
কিন্তু তোমার পূর্ব্বে যাহারা ছিল, তুমি তাহাদের সকলের অপেক্ষা দুষ্কর্ম্ম করিয়াছ; এবং গিয়া আপনার জন্য অন্য দেবতা ও ছাঁচে ঢালা প্রতিমা সকল নির্ম্মাণ করিয়া আমাকে অসন্তুষ্ট করিয়াছ; এবং আমাকে তোমার পশ্চাতে ফেলিয়াছ।
এই জন্য দেখ, আমি যারবিয়ামের কুলের উপরে অমঙ্গল ঘটাইব; যারবিয়াম বংশের প্রত্যেক পুরুষকে, ইস্রায়েলের মধ্যে বদ্ধ ও মুক্ত লোককে, উচ্ছিন্ন করিব; লোকে যেমন ঝাঁটি দিয়া নিঃশেষে মল দূর করে, তদ্রূপ আমি যারবিয়ামের কুলকে একেবারে ঝাঁটি দিয়া ফেলিব।
যারবিয়ামের যে কেহ নগরে মরিবে, তাহাকে কুকুরে খাইবে; ও যে কেহ মাঠে মরিবে, তাহাকে আকাশের পক্ষীরা খাইবে, কারণ সদাপ্রভু ইহা বলিয়াছেন।
দেখ, আমি বাশাকে ও তাহার কুলকে ঝাঁটি দিব; এবং তোমার কুলকে নবাটের পুত্র যারবিয়ামের কুলের সমান করিব।
আবার হনানির পুত্র যেহূ ভাববাদী দ্বারা বাশার ও তাঁহার কুলের বিরুদ্ধে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইয়াছিল, তাহার কারণ, একে ত বাশা সদাপ্রভুর সাক্ষাতে যে সকল দুষ্ক্রিয়া করিয়া আপন হস্তকৃত কার্য্য দ্বারা তাঁহাকে অসন্তুষ্ট করিয়াছিলেন, সেই সকলের দ্বারা যারবিয়ামের কুলের সমান হইয়াছিলেন, আবার সেই কুলকে আঘাত করিয়াছিলেন।
রাজত্বের আরম্ভকালে তিনি সিংহাসনে উপবিষ্ট হইবামাত্র বাশার সমস্ত কুলকে আঘাত করিলেন; তাঁহার কুলে কোন পুরুষকে, তাঁহার জ্ঞাতি কিম্বা মিত্র কাহাকেও অবশিষ্ট রাখিলেন না।
আর আমি তোমার কুল নবাটের পুত্র যারবিয়ামের কুলের সমান ও অহিয়ের পুত্র বাশার কুলের সমান করিব; ইহার কারণ তোমার সেই অসন্তোষজনক আচার ব্যবহার, যদ্দ্বারা তুমি আমাকে অসন্তুষ্ট করিয়াছ, আর ইস্রায়েলকে পাপ করাইয়াছ।
তুমি আপন প্রভু আহাবের কুলকে আঘাত করিবে; এবং আমি আপন দাস ভাববাদিগণের রক্তের প্রতিশোধ ও সদাপ্রভুর সকল দাসের রক্তের প্রতিশোধ ঈষেবলের হস্ত হইতে লইব।
আর আহাবের কুলকে নবাটের পুত্র যারবিয়ামের কুলের ও অহিয়ের পুত্র বাশার কুলের সমান করিব।
অতএব তাহারা ফিরিয়া আসিয়া তাঁহাকে সংবাদ দিল। তিনি কহিলেন, ইহা সদাপ্রভুর বাক্যানুসারে হইল, তিনি আপন দাস তিশ্বীয় এলিয়ের দ্বারা এই কথা বলিয়া ছিলেন, যিষ্রিয়েলের ভূমিতে কুকুরেরা ঈষেবলের মাংস খাইবে;
এখন তোমরা জানিও, সদাপ্রভু আহাব-কুলের বিপরীতে যাহা বলিয়াছেন, সদাপ্রভুর সেই বাক্যের মধ্যে কিছুই ভূমিতে পতিত হইবার নয়; কারণ সদাপ্রভু আপন দাস এলিয়ের দ্বারা যাহা বলিয়াছেন, তাহা করিলেন।
তথাপি যেহূ সর্ব্বান্তঃকরণে ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থানুসারে চলিবার জন্য সতর্ক হইলেন না; যারবিয়াম যে সকল পাপ দ্বারা ইস্রায়েলকে পাপ করাইয়াছিলেন, তাঁহার সেই সকল পাপ হইতে তিনি ফিরিলেন না।
তুমি কি শুন নাই যে, আমি দীর্ঘকালাবধি ইহা নিরূপণ করিয়াছিলাম, পূর্ব্বকালে ইহা স্থির করিয়াছিলাম? আমি এখন ইহা সিদ্ধ করিলাম, তোমার দ্বারা দৃঢ় নগর সকল বিনাশ করিয়া ঢিবি করিলাম;