Home Bibles ১ রাজাবলি 14:7 · বাংলা বাইবেল
১ রাজাবলি 14:7 · বাংলা বাইবেল

যাও, যারবিয়ামকে বল, ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা কহেন, আমি প্রজাদের মধ্য হইতে তোমাকে উচ্চ করিয়া আমার প্রজা ইস্রায়েলের অধ্যক্ষ করিয়াছি,

Cross references

১ শমূয়েল 2:27

পরে ঈশ্বরের এক জন লোক এলির নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, যে সময়ে তোমার পিতার কুল মিসরে ফরৌণ-কুলের অধীন ছিল, তখন আমি না প্রত্যক্ষরূপে তাহাদিগকে দর্শন দিয়াছিলাম?

১ শমূয়েল 15:16

তখন শমূয়েল শৌলকে কহিলেন, ক্ষান্ত হও; গত রাত্রিতে সদাপ্রভু আমাকে যাহা বলিয়াছেন, তাহা তোমাকে বলি।

২ শমূয়েল 12:7

তখন নাথন দায়ূদকে কহিলেন, আপনিই সেই ব্যক্তি। ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমাকে ইস্রায়েলের উপরে রাজপদে অভিষেক করিয়াছি, এবং শৌলের হস্ত হইতে উদ্ধার করিয়াছি;

১ রাজাবলি 11:35

কিন্তু উহার পুত্রের হস্ত হইতে রাজ্য লইব, এবং তোমাকে দিব, দশ বংশ দিব।

১ রাজাবলি 11:37

আর আমি তোমাকে গ্রহণ করিব, তাহাতে তুমি আপন প্রাণের সমস্ত বাসনানুসারে রাজত্ব করিবে, ইস্রায়েলের উপরে রাজা হইবে।

১ রাজাবলি 12:24

সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যাত্রা করিও না, তোমাদের ভ্রাতৃগণের সহিত, ইস্রায়েল-সন্তানগণের সহিত যুদ্ধ করিও না; প্রত্যেক জন আপন আপন গৃহে ফিরিয়া যাও, কেননা এই ঘটনা আমা হইতে হইল। অতএব তাহারা সদাপ্রভুর বাক্য মানিয়া সদাপ্রভুর আজ্ঞানুসারে ফিরিয়া গেল।

১ রাজাবলি 13:34

আর এই ব্যাপার যারবিয়ামের কুলের পক্ষে পাপস্বরূপ হইল, যেন তাহা উচ্ছিন্ন ও ভূতল হইতে লুপ্ত হইয়া যায়।

১ রাজাবলি 16:2

আমি তোমাকে ধূলির মধ্য হইতে উঠাইলাম, ও আপন প্রজা ইস্রায়েলের অধ্যক্ষ করিলাম, কিন্তু তুমি যারবিয়ামের পথে চলিয়াছ, আমার প্রজা ইস্রায়েলকে পাপ করাইয়া তাহাদের পাপ দ্বারা আমাকে অসন্তুষ্ট করিয়াছ।

Interlinear

Choose Theme