এইরূপে তাঁহাকে কবর দিবার পর তিনি আপন পুত্রগণকে কহিলেন, আমি যখন মরিব, তখন এই যে কবরে ঈশ্বরের লোক কবরপ্রাপ্ত হইলেন, ইহার মধ্যে আমাকে কবর দিও, ইহাঁর অস্থির পার্শ্বে আমার অস্থি রাখিও।
Cross references
যাকোবের ধূলি কে গণনা করিতে পারে? ইস্রায়েলের চতুর্থাংশের সংখ্যা কে করিতে পারে? ধার্ম্মিকের মৃত্যুর ন্যায় আমার মৃত্যু হউক, তাহার শেষ গতির তুল্য আমার শেষ গতি হউক।
পরে তিনি বলিলেন, আমি ঐ কোন স্তম্ভ দেখিতেছি? নগরের লোকেরা তাঁহাকে কহিল, ঈশ্বরের যে লোক যিহূদা হইতে আসিয়া বৈথেলস্থ যজ্ঞবেদির বিরুদ্ধে আপনার কৃত এই সকল ক্রিয়ার কথা প্রচার করিয়াছিলেন, ঐ তাঁহারই কবর।
পাপীদের সহিত আমার প্রাণ লইও না, রক্তপাতী মনুষ্যদের সহিত আমার জীবন লইও না।
অধিকন্তু আমি দেখিয়াছি, দুষ্টগণ কবরপ্রাপ্ত হইল, [সমাধি মধ্যে] প্রবেশ করিল; কিন্তু যাহারা সদাচরণ করিয়াছিল, তাহারা পবিত্র স্থান হইতে চলিয়া গেল, এবং নগরে লোকে তাহাদিগকে ভুলিয়া গেল; ইহাও অসার।
কালক্রমে ঐ কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবান্ও মরিল, এবং কবরপ্রাপ্ত হইল।