বৈথেলে এক জন প্রাচীন ভাববাদী বাস করিতেন; তাঁহার এক পুত্র আসিয়া, বৈথেলে ঐ দিবসে ঈশ্বরের লোক যাহা যাহা করিয়াছিলেন, সমস্তই তাঁহাকে জ্ঞাত করিল; তিনি রাজাকে যে যে কথা বলিয়াছিলেন, তাহার বৃত্তান্তও পুত্রেরা পিতাকে কহিল।
Cross references
তখন ঈশ্বর বিলিয়মের কাছে দেখা দিলেন, আর সে তাঁহাকে কহিল, আমি সাতটী বেদি প্রস্তুত করিয়াছি; আর এক এক বেদিতে এক একটী গোবৎস ও এক একটী মেষ উৎসর্গ করিয়াছি।
আর বিলিয়ম চক্ষু তুলিয়া দেখিল, ইস্রায়েল বংশশ্রেণীক্রমে বাস করিতেছে; এবং ঈশ্বরের আত্মা তাহার উপরে আসিলেন।
আর যাহারা পূর্ব্বে তাঁহাকে জানিত, তাহারা সকলে যখন দেখিল, দেখ, তিনি ভাববাদীদের সহিত ভাবোক্তি প্রচার করিতেছেন, তখন লোকেরা পরস্পর কহিল, কীশের পুত্রের কি হইল? শৌলও কি ভাববাদিগণের মধ্যে এক জন?
তাঁহারা মেজে বসিয়া আছেন, এমন সময়ে, যে ভাববাদী উহাঁকে ফিরাইয়া আনিয়াছিলেন, তাঁহার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল;
আর দেখ, লোকেরা পথ দিয়া গমন করিতে করিতে দেখিল, শব পথে পড়িয়া রহিয়াছে, এবং শবের পার্শ্বে সিংহ দাঁড়াইয়া আছে; পরে ঐ প্রাচীন ভাববাদীর নিবাসনগরে আসিয়া সংবাদ দিল।
রাজা কহিলেন, তাঁহাকে থাকিতে দেও; তাঁহার অস্থি কেহ স্থানান্তর না করুক। অতএব তাহারা তাঁহার অস্থি এবং শমরিয়া হইতে আগত ভাববাদীর অস্থি রক্ষা করিল।
হে মনুষ্য-সন্তান, ইস্রায়েলের যে ভাববাদীরা ভাববাণী বলে, তুমি তাহাদের বিরুদ্ধে ভাববাণী বল; এবং যাহারা নিজ নিজ হৃদয় হইতে ভাববাণী বলে, তাহাদিগকে বল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন।
অর্থাৎ যাহারা যিরূশালেমের বিষয়ে ভাববাণী বলে, এবং শান্তি না হইলেও তাহার জন্য শান্তির দর্শন পায়, ইস্রায়েলের সেই ভাববাদিগণ নাই; ইহা প্রভু সদাপ্রভু বলেন।
সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই?
কিন্তু যদি কেহ ঘর শাসন করিতে না জানে, সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করিবে?
কিন্তু সে নিজ অপরাধের জন্য তিরস্কৃত হইল; এক বাক্শক্তিহীন গর্দ্দভ মনুষ্যের রবে কথা বলিয়া সেই ভাববাদীর ক্ষিপ্ততা নিবারণ করিল।