Home Bibles ১ রাজাবলি 10:26 · বাংলা বাইবেল
১ রাজাবলি 10:26 · বাংলা বাইবেল

আর শলোমন অনেক রথ ও অশ্বারোহী সংগ্রহ করিলেন; তাঁহার এক সহস্র চারি শত রথ ও বারো সহস্র অশ্বারোহী ছিল, আর সেই সকল তিনি রথ-নগরসমূহে, এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।

Cross references

দ্বিতীয় বিবরণ 17:16

আর সেই রাজা আপনার জন্য অনেক অশ্ব রাখিবে না, এবং অনেক অশ্বের চেষ্টায় প্রজাদিগকে পুনর্ব্বার মিসর দেশে গমন করাইবে না; কেননা সদাপ্রভু তোমাদিগকে বলিয়াছেন, ইহার পরে তোমরা সেই পথে আর ফিরিয়া যাইবে না।

১ রাজাবলি 4:26

শলোমনের রথের নিমিত্ত চল্লিশ সহস্র অশ্বশালা ও বারো সহস্র অশ্বারোহী ছিল।

১ রাজাবলি 5:6

অতএব এখন আপনি আপনার লোকদিগকে আমার নিমিত্ত লিবানোনে গিয়া এরস বৃক্ষ ছেদন করিতে আজ্ঞা করুন, আর আমার দাসগণ আপনার দাসগণের সহিত থাকিবে; আর আপনি যাহা বলিবেন, তদনুসারেই আমি আপনার দাসদিগকে বেতন দিব; কেননা আপনি জানেন, কাষ্ঠ ছেদন করিতে সীদোনীয়দের ন্যায় দক্ষ লোক আমাদের মধ্যে কেহ নাই।

১ রাজাবলি 9:19

এবং শলোমনের সমস্ত ভাণ্ডার-নগর, এবং তাঁহার রথসমূহের ও অশ্বারোহীদের নগর সকল, আর যিরূশালেমে, লিবানোনে ও আপন অধিকার দেশের সর্ব্বত্র যাহা যাহা নির্ম্মাণ করিতে শলোমনের বাসনা ছিল, তিনি সে সমস্ত নির্ম্মাণ করিলেন।

২ ইতিহাস 1:14

আর শলোমন অনেক রথ ও অশ্বারোহী সংগ্রহ করিলেন; তাঁহার এক সহস্র চারি শত রথ, ও বারো সহস্র অশ্বারোহী ছিল; আর সেই সকল তিনি রথ নগরসমূহে; এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।

২ ইতিহাস 9:25

আর অশ্ব ও রথসমূহের জন্য শলোমনের চারি সহস্র ঘর ও দ্বাদশ সহস্র অশ্বারোহী ছিল; তিনি তাহাদিগকে রথ-নগর সমূহের এবং যিরূশালেমে রাজার নিকটে রাখিতেন।

যিশাইয় 2:7

আর তাহাদের দেশ রৌপ্য ও স্বর্ণে পরিপূর্ণ, তাহাদের ধনরাশির সীমা নাই; তাহাদের দেশ অশ্বে পরিপূর্ণ, এবং রথ যে কত, তাহার সংখ্যা নাই।

Interlinear

Choose Theme