Home Bibles ১ রাজাবলি 1:42 · বাংলা বাইবেল
১ রাজাবলি 1:42 · বাংলা বাইবেল

এমন সময়ে দেখ, অবিয়াথর যাজকের পুত্র যোনাথন উপস্থিত হইল। আদোনিয় কহিল, আইস, তুমি ভদ্রলোক, সুসংবাদ আনিতেছ।

Cross references

২ শমূয়েল 15:27

রাজা সাদোক যাজককে আরও কহিলেন, তুমি দেখিতেছ? তুমি কুশলে নগরে ফিরিয়া যাও, এবং তোমার পুত্র অহীমাস ও অবিয়াথরের পুত্র যোনাথন, তোমাদের এই দুই পুত্র তোমাদের সহিত যাউক।

২ শমূয়েল 15:36

দেখ, সে স্থানে তাঁহাদের সহিত তাঁহাদের দুই পুত্র, সাদোকের পুত্র অহীমাস ও অবিয়াথরের পুত্র যোনাথন, আছে; তোমরা যে কোন কথা শুনিবে, তাহাদের দ্বারা আমার নিকটে তাহার সমাচার পাঠাইয়া দিবে।

২ শমূয়েল 17:17

তৎকালে যোনাথন ও অহীমাস ঐন্‌রোগেলে ছিল; এক দাসী গিয়া তাহাদিগকে সংবাদ দিত, পরে তাহারা গিয়া দায়ূদ রাজাকে সংবাদ দিত; কেননা তাহারা নগরে আসিয়া দেখা দিতে পারিত না।

২ শমূয়েল 18:27

পরে প্রহরী কহিল, প্রথম ব্যক্তির দৌড় সাদোকের পুত্র অহীমাসের দৌড় বলিয়া বোধ হয়। রাজা কহিলেন, সে ভাল মানুষ, ভাল সমাচার লইয়া আসিতেছে।

১ রাজাবলি 22:18

তখন ইস্রায়েলের রাজা যিহোশাফটকে কহিলেন, আমি কি অগ্রেই আপনাকে বলি নাই যে, এই ব্যক্তি আমার উদ্দেশে মঙ্গলের নয়, কেবল অমঙ্গলের ভাবোক্তি প্রচার করে?

২ রাজাবলি 9:22

যেহূকে দেখিবামাত্র যোরাম কহিলেন, যেহূ, মঙ্গল ত? তিনি উত্তর করিলেন, যে পর্য্যন্ত তোমার মাতা ঈষেবলের এত ব্যভিচার ও মায়াবিত্ব থাকে, সে পর্য্যন্ত মঙ্গল কোথায়?

যিশাইয় 57:21

আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই।

১ থিষলনীকীয় 5:2

কারণ তোমরা আপনারা বিলক্ষণ জান, রাত্রিকালে যেমন চোর, তেমনি প্রভুর দিন আসিতেছে।

Interlinear

Choose Theme