Home Bibles ১ রাজাবলি 1:12 · বাংলা বাইবেল
১ রাজাবলি 1:12 · বাংলা বাইবেল

এক্ষণে আইসুন, বিনয় করি, আমি আপনাকে পরামর্শ দিই, যেন আপনি নিজের প্রাণ ও আপন পুত্র শলোমনের প্রাণ বাঁচাইতে পারেন।

Cross references

আদিপুস্তক 19:17

এইরূপে তাঁহাদিগকে বাহির করিয়া তিনি লোটকে কহিলেন, প্রাণরক্ষার্থ পলায়ন কর, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না; এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না; পর্ব্বতে পলায়ন কর, পাছে বিনষ্ট হও।

বিচারকগণ 9:5

পরে সে অফ্রার পিতার বাটীতে গিয়া আপন ভ্রাতৃগণকে অর্থাৎ যিরুব্বালের সত্তর জন পুত্রকে এক প্রস্তরের উপরে বধ করিল; কেবল যিরুব্বালের কনিষ্ঠ পুত্র যোথম লুকাইয়া থাকাতে অবশিষ্ট রহিল।

১ রাজাবলি 1:21

নতুবা আমার প্রভু মহারাজ পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলে আমি ও আমার পুত্র শলোমন অপরাধী গণিত হইব।

২ রাজাবলি 11:1

ইতিমধ্যে অহসিয়ের মাতা অথলিয়া যখন দেখিল যে, তাহার পুত্র মরিয়াছে, তখন সে উঠিয়া সমস্ত রাজবংশ বিনষ্ট করিল।

২ ইতিহাস 21:4

যিহোরাম আপন পিতার রাজ্যে অধিষ্ঠিত হইলে আপনাকে বলবান করিলেন; আর আপনার সমস্ত ভ্রাতাকে এবং ইস্রায়েলের কতকগুলি অধ্যক্ষকেও খড়্‌গ দ্বারা বধ করিলেন।

২ ইতিহাস 22:10

ইতিমধ্যে অহসিয়ের মাতা অথলিয়া যখন দেখিল যে, তাহার পুত্র মরিয়াছে, তখন সে উঠিয়া যিহূদা-কুলের সমস্ত রাজ-বংশ বিনষ্ট করিল।

হিতোপদেশ 11:14

সুমন্ত্রণার অভাবে প্রজালোক পতিত হয়; কিন্তু মন্ত্রি-বাহুল্যে জয় হয়।

হিতোপদেশ 15:22

মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়; কিন্তু মন্ত্রিবাহুল্যে সে সকল সুস্থির হয়।

হিতোপদেশ 20:18

পরামর্শ দ্বারা সকল সঙ্কল্প স্থির হয়; তুমি সুমন্ত্রণার চালনায় যুদ্ধ কর।

হিতোপদেশ 27:9

সুগন্ধি তৈল ও ধূপ চিত্তকে আমোদিত করে, মিত্রের আন্তরিক মন্ত্রণাজনিত মিষ্টতা তদ্রূপ।

যিরমিয় 38:15

যিরমিয় সিদিকিয়কে কহিলেন, আমি যদি আপনাকে তাহা জানাই, তবে আপনি কি আমাকে নিশ্চয়ই বধ করিবেন না? আর আমি যদি আপনাকে পরামর্শ দিই, আপনি আমার কথায় কর্ণপাত করিবেন না।

মথি 21:38

কিন্তু কৃষকেরা পুত্রকে দেখিয়া পরস্পর বলিল, এই ব্যক্তিই উত্তরাধিকারী, আইস, আমরা ইহাকে বধ করিয়া ইহার অধিকার হস্তগত করি।

প্রেরিতদের কার্য 27:31

এই জন্য পৌল শতপতিকে ও সেনাদিগকে কহিলেন, উহারা জাহাজে না থাকিলে আপনারা রক্ষা পাইতে পারিবেন না।

Interlinear

Choose Theme