১ করিন্থীয় 14:7 · বাংলা বাইবেল
বাঁশী হউক, কি বীণা হউক, ধ্বনিযুক্ত নিষ্প্রাণ বস্তুও যদি তাল মান না রাখিয়া বাজে, তবে বাঁশীতে বা বীণাতে কি বাজিতেছে, তাহা কিসে জানা যাইবে?
Cross references
গণনা 10:2
তুমি দুইটী রৌপ্যময় তূরী নির্ম্মাণ কর; পিটান রৌপ্যে তাহা নির্ম্মাণ কর; তুমি তাহা মণ্ডলীকে আহ্বান করিবার জন্য ও শিবির সকলের যাত্রার জন্য ব্যবহার করিবে।
মথি 11:17
‘আমরা তোমাদের নিকটে বাঁশী বাজাইলাম, তোমরা নাচিলে না; আমরা বিলাপ করিলাম, তোমরা বুক চাপড়াইলে না।’
লূক 7:32
তাহারা এমন বালকদের তুল্য, যাহারা বাজারে বসিয়া এক জন আর এক জনকে ডাকিয়া বলে, ‘আমরা তোমাদের নিকটে বাঁশী বাজাইলাম, তোমরা নাচিলে না; আমরা বিলাপ করিলাম, তোমরা কাঁদিলে না।’
১ করিন্থীয় 13:1
যদি আমি মনুষ্যদের, এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝম্ঝম্কারী করতাল হইয়া পড়িয়াছি।
১ করিন্থীয় 14:8
বস্তুতঃ তূরীর ধ্বনি যদি অস্পষ্ট হয়, তবে কে যুদ্ধের জন্য সুসজ্জ হইবে?