Home Bibles ১ করিন্থীয় 11:10 · বাংলা বাইবেল
১ করিন্থীয় 11:10 · বাংলা বাইবেল

এই কারণ স্ত্রীর মস্তকে কর্ত্তৃত্বের চিহ্ন রাখা কর্ত্তব্য—দূতগণের জন্য।

Cross references

আদিপুস্তক 20:16

আর তিনি সারাকে কহিলেন, দেখুন, আমি আপনার ভ্রাতাকে সহস্র থান রৌপ্য দিলাম; দেখুন, আপনার সঙ্গী সকলের নিকটে তাহা আপনার চক্ষুর আবরণস্বরূপ; সকল বিষয়ে আপনার বিচার নিষ্পত্তি হইল।

আদিপুস্তক 24:64

আর রিবিকা চক্ষু তুলিয়া যখন ইস্‌হাককে দেখিলেন,

উপদেশক 5:6

তোমার মাংসকে পাপ করাইতে তোমার মুখকে দিও না; এবং “উহা ভ্রম,” এমন কথা দূতের সাক্ষাতে বলিও না; ঈশ্বর কেন তোমার বাক্যে ক্রোধ করিয়া তোমার হস্তের কার্য্য নষ্ট করিবেন?

মথি 18:10

দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটীকেও তুচ্ছ করিও না; কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন।

ইব্রীয় 1:14

উহাঁরা সকলে কি সেবাকারী আত্মা নহেন? যাহারা পরিত্রাণের অধিকারী হইবে, উহাঁরা কি তাহাদের পরিচর্য্যার জন্য প্রেরিত নহেন?

Interlinear

Choose Theme