Home Bibles ১ ইতিহাস 9:23 · বাংলা বাইবেল
১ ইতিহাস 9:23 · বাংলা বাইবেল

অতএব তাহারা ও তাহাদের সন্তানেরা সদাপ্রভুর গৃহের অর্থাৎ তাম্বুগৃহের দ্বারপালের কর্ম্মে প্রহরে প্রহরে নিযুক্ত হইত।

Cross references

১ ইতিহাস 23:32

আর তাহারা যেন সমাগম-তাম্বুর রক্ষণীয় দ্রব্য, ও পবিত্র স্থানের রক্ষণীয় দ্রব্য, এবং ঈশ্বরের গৃহের সেবাকর্ম্মের জন্য আপনাদের জ্ঞাতি হারোণ-সন্তানদের রক্ষণীয় দ্রব্য রক্ষা করে।

১ ইতিহাস 26:12

দ্বারপালদের পালা সকল ইহাদের, অর্থাৎ এই প্রধানদের ছিল। আপন ভ্রাতৃগণের ন্যায় ইহারা সদাপ্রভুর গৃহে পরিচর্য্যা করিবার জন্য ভার প্রাপ্ত হইয়াছিল।

২ ইতিহাস 23:19

আর কোন প্রকার অশুচি লোক যেন প্রবেশ না করে, এই জন্য তিনি সদাপ্রভুর গৃহের সকল দ্বারে দ্বারপালদিগকে নিযুক্ত করিলেন।

নেহেমিয়া 12:45

আর তাহারা আপনাদের ঈশ্বরের রক্ষণীয় ও শুচিতার রক্ষণীয় রক্ষা করিল, এবং গায়কেরা ও দ্বারপালেরা দায়ূদের ও তাঁহার পুত্র শলোমনের আজ্ঞানুসারে [কর্ম্ম করিল]।

ইজেকিয়েল 44:10

কিন্তু ইস্রায়েল যখন বিপথে গিয়াছিল, আপন পুত্তলিদিগের অনুগমনার্থে আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন যে লেবীয়গণ আমা হইতে দূরে গিয়াছিল, তাহারা আপন আপন পাপ বহন করিবে।

ইজেকিয়েল 44:14

তথাপি আমি তাহাদিগকে গৃহের সমস্ত সেবা-কর্ম্মে ও তন্মধ্যে কর্ত্তব্য সমস্ত কর্ম্মে গৃহের রক্ষণীয়ের রক্ষক করিব।

Interlinear

Choose Theme