১ ইতিহাস 7:40 · বাংলা বাইবেল
এই সকলে আশেরের সন্তান, আপন আপন পিতৃকুলের পতি, মনোনীত ও বলবান বীর, অধ্যক্ষদের মধ্যে প্রধান লোক ছিল। যুদ্ধে গমনকারীদের মধ্যে বংশাবলিক্রমে লিখিত ইহাদের জনসংখ্যা ছাব্বিশ সহস্র ছিল।
Cross references
২ শমূয়েল 24:1
আর ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর ক্রোধ পুনর্ব্বার প্রজ্বলিত হইল, তিনি তাহাদের বিরুদ্ধে দায়ূদকে প্রবৃত্তি দিলেন, কহিলেন, যাও, ইস্রায়েল ও যিহূদাকে গণনা কর।
১ ইতিহাস 21:1
আর শয়তান ইস্রায়েলের প্রতিকূলে দাঁড়াইয়া ইস্রায়েলকে গণনা করিতে দায়ূদকে প্রবৃত্তি দিল।