১ ইতিহাস 6:27 · বাংলা বাইবেল
ইল্কানা; ইল্কানার সন্তান—তাঁহার পুত্র সোফী, তাঁহার পুত্র নহৎ, তাঁহার পুত্র ইলীয়াব, তাঁহার পুত্র যিরোহম, তাঁহার পুত্র ইল্কানা।
Cross references
১ শমূয়েল 1:1
পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ রামাথয়িম-সোফীম-নিবাসী ইল্কানা নামে এক জন ইফ্রয়িমীয় ছিলেন; তিনি সুফের বৃদ্ধ প্রপৌত্র, তোহের প্রপৌত্র, ইলীহূর পৌত্র, যিরোহমের পুত্র।
১ শমূয়েল 1:19
পরে তাঁহারা প্রত্যূষে উঠিয়া সদাপ্রভুর সম্মুখে প্রণিপাত করিলেন, এবং ফিরিয়া রামায় আপন বাটীতে আসিলেন। আর ইল্কানা আপন স্ত্রী হান্নার পরিচয় লইলে সদাপ্রভু তাঁহাকে স্মরণ করিলেন।
১ ইতিহাস 6:2
কহাতের সন্তান—অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
১ ইতিহাস 6:5
অবিশূয়ের পুত্র বুক্কি, বুক্কির পুত্র উষি,