১ ইতিহাস 5:18 · বাংলা বাইবেল
রূবেণ-সন্তানগণের, গাদীয়দের ও মনঃশির অর্দ্ধবংশের মধ্যে ঢাল ও খড়্গ ধারণে এবং ধনুক ব্যবহারে সমর্থ, যুদ্ধে নিপুন চোয়াল্লিশ সহস্র সাত শত ষাট জন বিক্রমী পুরুষ যুদ্ধযাত্রা-করিতে সমর্থ ছিল।
Cross references
গণনা 1:3
বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য, তাহাদের সৈন্য অনুসারে তুমি ও হারোণ তাহাদিগকে গণনা কর।
গণনা 32:33
পরে মোশি তাহাদিগকে, অর্থাৎ গাদ-সন্তানগণকে, রূবেণ-সন্তানগণকে ও যোষেফের পুত্র মনঃশির অর্দ্ধ বংশকে ইমোরীয়দের রাজা সীহোনের রাজ্য ও বাশনের রাজা ওগের রাজ্য, সেই দেশ, পরিসীমাশুদ্ধ তথাকার নগর সকল অর্থাৎ দেশের চতুর্দ্দিক্স্থ নগরসমূহ দিলেন।
যিহোশূয় 1:12
পরে যিহোশূয় রূবেণীয়দিগকে, গাদীয়দিগকে ও মনঃশির অর্দ্ধ বংশকে কহিলেন,
যিহোশূয় 4:12
আর রূবেণ-সন্তানগণ, গাদ-সন্তানগণ ও মনঃশির অর্দ্ধ বংশ তাহাদের প্রতি মোশির বাক্যানুসারে সসজ্জ হইয়া ইস্রায়েল-সন্তানগণের সম্মুখে পার হইয়া গেল;