১ ইতিহাস 4:14 · বাংলা বাইবেল
আর মিয়োনোথয়ের পুত্র অফ্রা সরায়ের পুত্র শিল্পকারদের উপত্যকা নিবাসিগণের পিতা যোয়াব, কেননা তাহারা শিল্পকার ছিল।
Cross references
২ রাজাবলি 24:14
আর তিনি যিরূশালেমের সমস্ত লোক, সমস্ত প্রধান লোক ও সমস্ত বলবান বীর, অর্থাৎ দশ সহস্র বন্দি, এবং সমস্ত শিল্পকার ও কর্ম্মকারকে লইয়া গেলেন; দেশের দীন দরিদ্র লোক ব্যতিরেকে আর কেহ অবশিষ্ট থাকিল না।
১ ইতিহাস 4:23
এ অতি পুরাতন কথা। ইহারা কুম্ভকার ছিল, এবং নতায়ীমে ও গদেরায় বাস করিত; তাহারা রাজার কার্য্য করণার্থে তথায় তাঁহার নিকটে বাস করিত।
নেহেমিয়া 11:35
সবোয়িমে, নবল্লাটে, লোদে ও ওনোতে, শিল্পকরদের উপত্যকাতে, বাস করিত।