Home Bibles ১ ইতিহাস 29:20 · বাংলা বাইবেল
১ ইতিহাস 29:20 · বাংলা বাইবেল

পরে দায়ূদ সমস্ত সমাজকে কহিলেন, এখন তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ কর। তাহাতে সমস্ত সমাজ আপনাদের পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিল, এবং মস্তক নমন করিয়া সদাপ্রভুর ও রাজার কাছে প্রণিপাত করিল।

Cross references

আদিপুস্তক 24:26

তখন সে ব্যক্তি মস্তক নমন করিয়া সদাপ্রভুর উদ্দেশে প্রণিপাত করিলেন,

আদিপুস্তক 24:48

আর মস্তক নমন করিয়া সদাপ্রভুর উদ্দেশে প্রণিপাত করিলাম, এবং যিনি আমার কর্ত্তার পুত্রের জন্য তাঁহার ভ্রাতৃকন্যা গ্রহণার্থে আমাকে প্রকৃত পথে আনিলেন, আমার কর্ত্তা অব্রাহামের ঈশ্বর সেই সদাপ্রভুর ধন্যবাদ করিলাম।

যাত্রাপুস্তক 4:31

তাহাতে লোকেরা বিশ্বাস করিল; এবং সদাপ্রভু ইস্রায়েল-সন্তানদিগের তত্ত্বাবধান করিয়াছেন, ও তাহাদের দুঃখ দেখিয়াছেন, ইহা শুনিয়া তাহারা মস্তক নমনপূর্ব্বক প্রণিপাত করিল।

যাত্রাপুস্তক 14:31

আর ইস্রায়েল মিস্রীয়দের প্রতি কৃত সদাপ্রভুর মহৎ কর্ম্ম দেখিল; তাহাতে লোকেরা সদাপ্রভুকে ভয় করিল, এবং সদাপ্রভুতে ও তাঁহার দাস মোশিতে বিশ্বাস করিল।

যিহোশূয় 22:33

তখন ইস্রায়েল-সন্তানগণ ঐ বিষয়ে সন্তুষ্ট হইল; আর ইস্রায়েল-সন্তানগণ ঈশ্বরের ধন্যবাদ করিল, এবং রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের নিবাসদেশ বিনাশ করিবার জন্য যুদ্ধে যাইবার সম্বন্ধে আর কিছু কহিল না।

১ শমূয়েল 12:18

তখন শমূয়েল সদাপ্রভুকে ডাকিলে সদাপ্রভু ঐ দিবসে মেঘগর্জ্জন ও বৃষ্টি দিলেন; তাহাতে সমস্ত লোক সদাপ্রভু হইতে ও শমূয়েল হইতে অতিশয় ভীত হইল।

১ ইতিহাস 16:36

ধন্য হউন সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, অনাদিকাল অবধি অনন্তকাল পর্য্যন্ত। পরে সকল লোক কহিল, আমেন্‌, আর সদাপ্রভু প্রশংসা করিল।

২ ইতিহাস 20:21

আর তিনি লোকদের সহিত পরামর্শ করিয়া লোক নিযুক্ত করিলেন, [যেন তাহারা] সৈন্য-শ্রেণীর অগ্রে অগ্রে গিয়া সদাপ্রভুর উদ্দেশে সঙ্গীত ও পবিত্র শোভায় প্রশংসা করে, এবং এই কথা বলে,— “সদাপ্রভুর স্তবগান কর, কেননা তাঁহার দয়া অনন্তকালস্থায়ী”।

নেহেমিয়া 8:6

পরে ইষ্রা মহান্‌ ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন, আমেন এবং মস্তক নমনপূর্ব্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল।

নেহেমিয়া 9:5

পরে যেশূয় ও কদ্‌মীয়েল, বানি, হশব্‌নিয়, শেরেবিয়, হোদিয়, শবনিয়, পথাহিয়, এই কয়েক জন লেবীয় এই কথা কহিল, উঠ; তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ কর, যিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্য্যন্ত [ধন্য]। তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হউক, যাহা যাবতীয় ধন্যবাদ ও প্রশংসার অতীত।

গীতসংহিতা 29:1

হে ঈশ্বরের সন্তানগণ, সদাপ্রভুর কীর্ত্তন কর; সদাপ্রভুরই গৌরব ও পরাক্রম কীর্ত্তন কর।

গীতসংহিতা 95:6

আইস, আমরা প্রণিপাত করি, প্রণত হই, আমাদের নির্ম্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানু পাতি।

গীতসংহিতা 134:2

তোমরা পবিত্র স্থানের দিকে স্ব স্ব হস্ত উত্তোলন কর, ও সদাপ্রভুর ধন্যবাদ কর।

গীতসংহিতা 135:19

হে ইস্রায়েলের কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর; হে হারোণের কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর;

গীতসংহিতা 145:1

আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন্‌, আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব।

গীতসংহিতা 148:13

সকলে সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কেননা কেবল তাঁহারই নাম উন্নত, তাঁহার প্রভা পৃথিবীর ও স্বর্গের উপরিস্থ।

হিতোপদেশ 24:21

ভয় কর সদাপ্রভুকে, হে বৎস, এবং রাজাকেও কর, পরিবর্ত্তনপ্রিয় লোকদের সঙ্গে যোগ দিও না;

ইজেকিয়েল 46:10

আর অধ্যক্ষ তাহাদের মধ্যে থাকিয়া তাহাদের প্রবেশকালে প্রবেশ করিবেন, ও তাহাদের বাহির হইয়া আসিবার সময় বাহির হইবেন।

১ পিতর 2:17

সকলকে সমাদর কর, ভ্রাতৃসমাজকে প্রেম কর, ঈশ্বরকে ভয় কর, রাজাকে সমাদর কর।

Interlinear

Choose Theme