Home Bibles ১ ইতিহাস 27:34 · বাংলা বাইবেল
১ ইতিহাস 27:34 · বাংলা বাইবেল

আর অহীথোফলের পরে বনায়ের পুত্র যিহোয়াদা ও অবিয়াথর ছিলেন; এবং যোয়াব রাজার সৈন্যদলের সেনাপতি ছিলেন।

Cross references

১ রাজাবলি 1:7

সে সরূয়ার পুত্র যোয়াবের ও অবিয়াথর যাজকের সহিত পরামর্শ করিল; আর তাঁহারা আদোনিয়ের অনুগামী হইয়া তাহার সাহায্য করিলেন।

১ ইতিহাস 11:6

আর দায়ূদ বলিলেন, যে কেহ প্রথমে যিবূষীয়দিগকে আঘাত করিবে, সে প্রধান ও সেনাপতি হইবে; তাহাতে সরূয়ার পুত্র যোয়াব প্রথমে উঠিয়া যাওয়াতে প্রধান হইলেন।

১ ইতিহাস 18:15

আর সরূয়ার পুত্র যোয়াব সৈন্যাধ্যক্ষ ছিলেন; এবং অহীলূদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা ছিলেন।

১ ইতিহাস 27:5

তৃতীয় মাসের জন্য নিযুক্ত সেনাদলের তৃতীয় সেনাপতি যিহোয়াদা যাজকের পুত্র বনায়, তিনি প্রধান, তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল।

Interlinear

Choose Theme