Home Bibles ১ ইতিহাস 27:29 · বাংলা বাইবেল
১ ইতিহাস 27:29 · বাংলা বাইবেল

শারোণে যে সকল গোরুর পাল চরিত, তাহার অধ্যক্ষ শারোণীয় সিট্রয়। নানা তলভূমিস্থিত গোরুর পালের অধ্যক্ষ অদ্‌লয়ের পুত্র শাফট।

Cross references

দ্বিতীয় বিবরণ 1:7

এখন ফির, তোমরা যাত্রা কর, ইমোরীয়দের পর্ব্বতময় দেশ এবং তন্নিকটবর্ত্তী সকল স্থান, অরাবা তলভূমি, পাহাড় অঞ্চল, নিম্নভূমি, দক্ষিণ প্রদেশ ও সমুদ্রতীর, মহানদী ফরাৎ নদী পর্য্যন্ত কনানীয়দের দেশে ও লিবানোনে প্রবেশ কর।

১ ইতিহাস 5:16

তাহারা গিলিয়দে বাশনে ও তাথাকার উপনগর সকলে এবং তাহাদের সীমা পর্য্যন্ত শারোণের সমস্ত পরিসরে বাস করিত।

২ ইতিহাস 26:10

আর তিনি প্রান্তরে কতকগুলি উচ্চ গৃহ নির্ম্মাণ করিলেন ও অনেক কূপ খুদিলেন, কেননা তাঁহার যথেষ্ট পশু-ধন ছিল, নিম্নদেশে ও সমভূমিতেও তাহাই করিলেন; এবং পর্ব্বতে ও উর্ব্বর ক্ষেত্র-সমূহে তাঁহার কৃষকগণ ও দ্রাক্ষাকৃষকগণ ছিল; কারণ তিনি কৃষিকর্ম্ম ভালবাসিতেন।

উপদেশক 2:7

আমি অনেক দাস দাসী ক্রয় করিলাম, এবং আমার গৃহেও দাসগণ জন্মিল; আর আমার পূর্ব্বে যিরূশালেমে যাঁহারা ছিলেন, সেই সকল হইতে আমার গোমেষাদি পশুধন অধিক ছিল।

যিশাইয় 35:2

সে পুষ্পবাহুল্যে উৎফুল্ল হইবে, আর আনন্দ ও গান সহকারে উল্লাস করিবে; তাহাকে দত্ত হইবে লিবানোনের প্রতাপ, কর্মিলের ও শারোণের শোভা; তাহারা দেখিতে পাইবে সদাপ্রভুর প্রতাপ, আমাদের ঈশ্বরের শোভা।

যিশাইয় 65:10

আর আমার যে প্রজাবৃন্দ আমার অন্বেষণ করিয়াছে, তাহাদের নিমিত্ত শারোণ মেষপালের খোঁয়াড় হইবে, এবং আখোর তলভূমি গোপালের শয়ন-স্থান হইবে।

Interlinear

Choose Theme