Home Bibles ১ ইতিহাস 24:19 · বাংলা বাইবেল
১ ইতিহাস 24:19 · বাংলা বাইবেল

ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহাদের পিতা হারোণ কর্ত্তৃক নিরূপিত যে তাহাদের বিধান, তদনুসারে সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবার বিষয়ে তাহাদের সেবাকর্ম্মের জন্য এই শ্রেণী হইল।

Cross references

১ ইতিহাস 6:34

ইনি শমূয়েলের পুত্র, ইনি ইল্‌কানার পুত্র, ইনি যিরোহমের পুত্র, ইনি ইলীয়েলের পুত্র, ইনি তোহের পুত্র,

১ ইতিহাস 9:25

আর তাহাদের গ্রামস্থ ভ্রাতৃগণকে সময়ে সময়ে সপ্তাহের নিমিত্ত আসিয়া তাহাদের সঙ্গে থাকিতে হইত।

১ ইতিহাস 24:1

হারোণ-সন্তানদের পালার কথা। হারোণের পুত্র নাদব ও অবীহূ, ইলিয়াসর ও ঈথামর।

২ ইতিহাস 23:4

তোমরা এই কার্য্য করিবে, তোমাদের অর্থাৎ যাজকদের ও লেবীয়দের যে তৃতীয়াংশ বিশ্রামবারে প্রবেশ করিবে, তাহারা দ্বারপাল হইবে।

২ ইতিহাস 23:8

পরে যিহোয়াদা যাজক যাহা যাহা আজ্ঞা করিলেন, লেবীয়েরা ও সমস্ত যিহূদা তদনুসারে সকলই করিল; ফলতঃ তাহারা প্রত্যেক জন আপন আপন লোকদিগকে, যাহারা বিশ্রামবারে ভিতরে যায় বা বিশ্রামবারে বাহিরে আইসে, তাহাদিগকে লইল, কেননা যিহোয়াদা যাজক পালা সকল বিদায় করেন নাই।

১ করিন্থীয় 14:40

কিন্তু সকলই শিষ্ট ও সুনিয়মিতরূপে করা হউক।

ইব্রীয় 7:11

অতএব যদি লেবীয় যাজকত্ব দ্বারা সিদ্ধি হইতে পারিত—সেই যাজকত্বের অধীনেই ত প্রজাবৃন্দ ব্যবস্থা পাইয়াছিল—তবে আবার কি প্রয়োজন ছিল যে, মল্কীষেদকের রীতি অনুসারে অন্যবিধ এক যাজক উৎপন্ন হইবেন, এবং তাঁহাকে হারোণের রীতি অনুযায়ী বলিয়া ধরা হইবে না?

Interlinear

Choose Theme