লাদনের সন্তান; প্রধান যিহীয়েল, অপর সেথম ও যোয়েল, তিন জন।
Cross references
সেই নিযুক্ত লোকেরা ও তাঁহাদের সন্তানগণ এই; কহাতীয়দের সন্তানগণের মধ্যে—হেমন গায়ক, তিনি যোয়েলের পুত্র;
গের্শোমের সন্তানগণের মধ্যে যোয়েল অধ্যক্ষ, আর তাঁহার ভ্রাতৃগণ এক শত ত্রিশ জন;
পরে দায়ূদ সাদোক ও অবিয়াথর, এ দুই যাজককে এবং লেবীয়দিগকে, অর্থাৎ ঊরীয়েলকে, অসায়কে, যোয়েলকে, শমরিয়কে, ইলীয়েলকে ও অম্মীনাদবকে ডাকিয়া তাঁহাদিগকে কহিলেন,
তাহাতে লেবীয়েরা যোয়েলের পুত্র হেমনকে, তাঁহার ভ্রাতাদের মধ্যে বেরিখিয়ের পুত্র আসফকে, ও তাঁহাদের জ্ঞাতি মরারি-সন্তানগণের মধ্যে কূশায়ার পুত্র এথনকে নিযুক্ত করিল।
এবং সখরিয়, অসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায় অলামোৎ [নামক সুরে] নেবল বাজাইবার পরিচালক,
লাদনের সন্তান—লাদন সম্বন্ধীয় গের্শোনীয়দের সন্তান। গের্শোনীয় লাদনের সন্তান পিতৃকুলপতি ছিলেন, যিহীয়েলি।