আর সদাপ্রভুর স্তবগান ও প্রশংসার্থে প্রতি প্রাতঃকালে ও সন্ধ্যাকালে দণ্ডায়মান হওয়া;
Cross references
নিয়ত প্রতিদিন একবর্ষীয় দুইটী মেষশাবক; একটী মেষশাবক প্রাতঃকালে উৎসর্গ করিবে, ও অন্যটী সন্ধ্যাকালে উৎসর্গ করিবে।
[নিয়ম-সিন্দুক] বিশ্রামস্থান প্রাপ্ত হইলে পর দায়ূদ যাঁহাদিগকে সদাপ্রভুর গৃহে গানের কার্য্যে নিযুক্ত করিলেন, তাঁহাদের নাম।
কিন্তু লেবীয়দের পিতৃকুলপতি যে গায়কগণ, তাঁহারা কুঠরীতে [থাকিতেন, এবং অন্য কার্য্য হইতে] মুক্ত ছিলেন; কেননা তাঁহারা দিবারাত্র আপনাদের কার্য্যে ব্যাপৃত থাকিতেন।
আর দিন দিন যেমন প্রয়োজন, তেমনি সিন্দুকের সম্মুখে নিয়ত পরিচর্য্যা করণার্থে তিনি আফসকে ও তাঁহার ভ্রাতৃগণকে সদাপ্রভুর নিয়ম-সিন্দুকের সম্মুখে রাখিলেন।
আর চারি সহস্র লোক দ্বারপাল; এবং দায়ূদ প্রশংসার্থে যে সকল বাদ্যযন্ত্র নির্ম্মাণ করেন, তাহা দ্বারা চারি সহস্র লোক সদাপ্রভুর প্রশংসা করিত।
আর দায়ূদ ও সেনাপতিগণ সেবাকর্ম্মের জন্য আসফের, হেমনের ও যিদূথূনের কয়েকটী সন্তানকে পৃথক্ করিয়া বীণা, নেবল ও করতাল সহযোগে ভাবোক্তি গান করিবার ভার [দিলেন]; তাহাদের সেবাকর্ম্মানুসারে কর্ম্মকারীদের সংখ্যা।
আর তিনি দায়ূদের, রাজার দর্শক গাদের ও নাথন ভাববাদীর আজ্ঞানুসারে করতাল, নেবল ও বীণাধারী লেবীয়দিগকে সদাপ্রভুর গৃহে স্থাপন করিলেন, যেহেতু সদাপ্রভু আপন ভাববাদীদের দ্বারা এই আজ্ঞা করিয়াছিলেন।
আর হিষ্কিয় হোমার্থক ও মঙ্গলার্থক বলিদান, পরিচর্য্যা, এবং সদাপ্রভুর শিবিরের, দ্বারসমূহে স্তবগান ও প্রসংশা করিতে যাজকদিগকে ও লেবীয়দিগকে পালার অনুক্রমে, প্রত্যেককে স্ব স্ব সেবাকর্ম্ম অনুসারে, নিযুক্ত করিলেন।
আর গাঁথকেরা যখন সদাপ্রভুর মন্দিরের ভিত্তিমূল স্থাপন করিল, তখন ইস্রায়েল-রাজ দায়ূদের নিরূপণানুসারে সদাপ্রভুর প্রশংসা করণার্থে আপন আপন পরিচ্ছদপরিহিত যাজকগণ তূরী লইয়া ও আসফের সন্তান লেবীয়েরা করতাল লইয়া দণ্ডায়মান হইল।
সদাপ্রভুর স্তব করা; হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম;
দশতন্ত্রী ও নেবলযন্ত্র সহকারে, গম্ভীর বীণা-ধ্বনি সহকারে।
দেখ, হে সদাপ্রভুর দাস সকল, তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, তোমরা, যাহারা রাত্রিকালে সদাপ্রভুর গৃহে দাঁড়াইয়া থাক।
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর; সদাপ্রভুর নামের প্রশংসা কর, হে সদাপ্রভুর দাসগণ, তোমরা প্রশংসা কর;
হে ইস্রায়েলের কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর; হে হারোণের কুল, সদাপ্রভুর ধন্যবাদ কর;
আমরা তথাকার বাইশী বৃক্ষে আপন আপন বীণা টাঙ্গাইয়া রাখিতাম।
তিনি যখন পুস্তকখানি গ্রহণ করেন, তখন ঐ চারি প্রাণী ও চব্বিশ জন প্রাচীন মেষশাবকের সাক্ষাতে প্রণিপাত করিলেন; তাঁহাদের প্রত্যেকের কাছে একটী বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল; সেই ধূপ পবিত্রগণের প্রার্থনাস্বরূপ।
আর তাহারা সিংহাসনের সম্মুখে ও সেই চারি প্রাণীর ও প্রাচীনবর্গের সম্মুখে নূতন একটী গীত গান করে; পৃথিবী হইতে ক্রীত সেই এক লক্ষ চোয়াল্লিশ সহস্র লোক ব্যতিরেকে আর কেহ সেই গীত শিখিতে পারিল না।