Home Bibles ১ ইতিহাস 21:22 · বাংলা বাইবেল
১ ইতিহাস 21:22 · বাংলা বাইবেল

তখন দায়ূদ অর্ণানকে কহিলেন, তুমি এই খামারের স্থানটী আমাকে দেও, আমি এই স্থানে সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করি; তুমি সম্পূর্ণ মূল্য লইয়া ইহা আমাকে দেও; তাহা হইলে লোকদের মধ্যে মহামারী নিবৃত্ত হইবে।

Cross references

আদিপুস্তক 23:9

তাঁহার ক্ষেত্রের প্রান্তে মক্‌পেলা গুহা আছে, আপনাদের মধ্যে আমার কবরস্থানের অধিকারার্থে তিনি আমাকে তাহাই দিউন; সম্পূর্ণ মূল্য লইয়া দিউন।

গণনা 16:48

তিনি মৃত ও জীবিত লোকদের মধ্যে দাঁড়াইলেন; তাহাতে মহামারী নিবৃত্ত হইল।

গণনা 25:8

আর সেই ইস্রায়েলীয় পুরুষের পশ্চাৎ পশ্চাৎ কুঠরীতে প্রবেশ করিয়া ঐ দুই জনকে, সেই ইস্রায়েলীয় পুরুষকে এবং পেট দিয়া সেই স্ত্রীকে, বিদ্ধ করিলেন; তাহাতে ইস্রায়েল-সন্তানগণ হইতে মারী নিবৃত্ত হইল।

২ শমূয়েল 24:21

আর অরৌণা কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসের নিকটে কি জন্য আসিয়াছেন? দায়ূদ কহিলেন, লোকদের উপর হইতে মহামারী যেন নিবৃত্ত হয়, এই জন্য সদাপ্রভুর উদ্দেশে এক যজ্ঞবেদি নির্ম্মাণ করিব বলিয়া আমি তোমার কাছে এই খামার কিনিতে আসিয়াছি।

১ রাজাবলি 21:2

আহাব নাবোৎকে কহিলেন, তোমার দ্রাক্ষাক্ষেত্র আমাকে দেও; আমি উহা সব্‌জির ক্ষেত্র করিব, কারণ উহা আমার বাটীর নিকটবর্ত্তী; উহার পরিবর্ত্তে তোমাকে আরও উত্তম একখানি দ্রাক্ষাক্ষেত্র দিব; কিম্বা যদি তোমার বিহিত বোধ হয়, তবে তাহার মূল্য রৌপ্য মুদ্রা তোমাকে দিব।

Interlinear

Choose Theme