Cross references
হিষ্রোণের পুত্র রাম; রামের পুত্র অম্মীনাদব; অম্মীনাদবের পুত্র নহশোন;
আর অদ্য তোমরা কোথায় চড়াউ হইলে? আখীশ ইহা জিজ্ঞাসা করিলে দায়ূদ বলিতেন, যিহূদার দক্ষিণাঞ্চলে, কিম্বা যিরহমেলীয়দের দক্ষিণাঞ্চলে, অথবা কেনীয়দের দক্ষিণাঞ্চলে।
আর হিষ্রোণের পুত্র কালেব আপন স্ত্রী অসূবার গর্ভে ও যিরিয়োতের গর্ভে কয়েকটী সন্তানের জন্ম দিল। অসূবার পুত্রগণ এই; যেশর, শোবব ও অর্দোন।
হিষ্রোণ কালেব-ইফ্রাথায় মরিলে পর হিষ্রোণের স্ত্রী অবিয়া তাঁহার জন্য তকোয়ের পিতা অস্হূরকে প্রসব করিল।
হিষ্রোণের জ্যেষ্ঠ পুত্র যিরহমেলের এই সকল সন্তান; জ্যেষ্ঠ পুত্র রাম, পরে বূনা, ওরণ, ওৎসম ও অহিয়।
যিরহমেলের ভ্রাতা কালেবের সন্তান; তাহার জ্যেষ্ঠ পুত্র মেশা, সে সীফের পিতা; এবং হিব্রোণের পিতা মারেশার সন্তানগণ।
যিহূদার পুত্র পেরস ও সেরহ, তামরের গর্ভজাত; পেরসের পুত্র হিষ্রোণ; হিষ্রোণের পুত্র রাম;
তাহাতে তিনি যর্দ্দনের নিকটবর্ত্তী সমস্ত দেশে আসিয়া পাপমোচনের জন্য মনপরিবর্ত্তনের বাপ্তিস্ম প্রচার করিতে লাগিলেন;