১ ইতিহাস 2:53 · বাংলা বাইবেল
আর কিরিয়ৎ-যিয়ারীমের গোষ্ঠী, যিত্রীয়, পূথীয়, শূমাথীয় ও মিশ্রায়ীয়গণ, ইহাদের হইতে সরাথীয় ও ইষ্টায়োলীয়েরা উৎপন্ন হইল।
Cross references
যিহোশূয় 15:33
নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশ্না,
যিহোশূয় 19:41
তাহাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর্-শেমশ,
বিচারকগণ 13:2
তৎকালে দানীয় গোষ্ঠীর মধ্যে সরানিবাসী মানোহ নামে এক ব্যক্তি ছিলেন, তাঁহার স্ত্রী বন্ধ্যা হওয়াতে সন্তান হয় নাই।
বিচারকগণ 13:25
আর সদাপ্রভুর আত্মা প্রথমে সরার ও ইষ্টায়োলের মধ্যস্থানে, মহনেদানে, তাঁহাকে চালাইতে লাগিলেন।
বিচারকগণ 16:31
পরে তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল নামিয়া আসিয়া তাঁহাকে লইয়া সরা ও ইষ্টায়োলের মধ্যস্থানে তাঁহার পিতা মানোহের কবরস্থানে তাঁহার কবর দিল। তিনি বিংশতি বৎসর ইস্রায়েলের বিচার করিয়াছিলেন।
১ ইতিহাস 4:2
আর শোবলের সন্তান রায়া, রায়ার সন্তান যহৎ ও যহতের সন্তান অহূময় ও লহদ; এই সকল সরাথীয় গোষ্ঠী।
১ ইতিহাস 11:40
যিত্রীয় ঈরা, যিত্রীয় গারেব,